নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।আলাবদী এলাকায় মৃত জাহের আলীর ছোট ছেলে সিএনজি চালক নিহত ওমর ফারুক খোকা (৩০)। অভিযুক্ত তারই বড় ছেলে আক্তার হোসেন (৪০) ঘটনার পর থেকে এখন পলাতক।নিহতের বোন আরিফা আক্তার জানান, বাবার মৃত্যুর পর দুই ভাই আলাদা বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে বাড়ির ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বড় ভাই আক্তার হোসেন ঘর থেকে ছুরি এনে ছোট ভাই খোকার সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় ছুরিটি খোকার বুকে গিয়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ-খ সার্কেলের এসপি আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের হাতাহাতির এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কলহে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেননি। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে উপজেলা তাঁতীলীগ নেতা গ্রেপ্তার
কালকিনিতে উপজেলা তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালকিনি Read more

অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের
অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের

জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ‘মধু মাস’। এই সময়েই বাজার ভরে ওঠে আম, কাঁঠাল, লিচুসহ নানা রসালো মৌসুমি ফলে। তবে বরিশালের Read more

কুড়িগ্রামে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস
কুড়িগ্রামে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা, আর হিমশীতল বাতাসে গত পাঁচ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে  Read more

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ যাত্রী নিহত, আহত ২
মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ যাত্রী নিহত, আহত ২

মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার Read more

সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। সরকার গঠনে নির্বাচনের Read more

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিরসনের ডাক দিল শ্রীলঙ্কা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিরসনের ডাক দিল শ্রীলঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন