ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। পরদিন শুক্রবার হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি ছবিতে দেখা যায়, তিনি চেক-ইন দিয়েছেন ঢাকা থেকে।এর আগে একটি ভিডিও বার্তায় নিজেই জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে আসছেন। ফলে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন এই সুন্দরী।হানিয়ার ঢাকা সফর কেন্দ্র করে তুমুল আলোচনার মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যায়, ফুড ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার রাফসান দ্যা ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের সঙ্গে ফুসকা উপভোগ করছেন হানিয়া। ভিডিওতে দেখা যায়, আহসান মঞ্জিলে রাফসানের সঙ্গে ফুসকা খেতে খেতে গল্প করছেন তিনি।ভিডিওর একটি অংশে দেখা যায়, ঝাল খেয়ে হাঁপাচ্ছেন হানিয়া আমির। তার প্রতিক্রিয়া দেখে এ সময় রাফসান তাকে পানির বোতল দেন এবং বাংলায় জিজ্ঞেস করেন, “অনেক ঝাল লেগেছে? স্পাইসি?” হানিয়া হাসতে হাসতে তার কথার অর্থ বুঝতে পারেন।জানা গেছে, ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন হানিয়া। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

সরকারকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি রিট মামলার চূড়ান্ত Read more

বরগুনায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী
বরগুনায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী

বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে মোছাঃ ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর তার Read more

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালটিতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও Read more

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল ক্যাডারের চুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। সে উপজেলার Read more

নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ
নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মোকওয়া শহরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ঘরছাড়া হয়েছেন তিন Read more

জয়ের পথ খুঁজতে হবে: সিমন্স
জয়ের পথ খুঁজতে হবে: সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। তবে ভালো খেলেও শেষ পর্যন্ত জেতা হয়নি নাজমুল হোসেন শান্তদের। ড্র নিয়েই সন্তুষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন