ওজন কমানোর জন্য শুধু গ্রিন টি নয়, হারবাল চায়ের জগতও সমানভাবে উপকারী। পিপারমিন্ট, হিবিসকাস, আদা–এর মতো ক্যাফেইন মুক্ত নানা ধরনের হারবাল চা ক্ষুধা কমাতে, হজম শক্তি বাড়াতে, মেটাবলিজম উন্নত করতে এবং মানসিক চাপজনিত খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। সবচেয়ে বড় কথা, স্বাদে ও গুণে এই চায়ের বৈচিত্র্য আপনাকে প্রতিদিনের একই রকম চা বা গ্রিন টির একঘেয়েমি থেকে মুক্তি দেবে।আদা চাআদা শরীরের তাপমাত্রা ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, যা ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এছাড়া আদা প্রদাহ কমাতে কার্যকর, যা ওজন বাড়া ও ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে জড়িত। দিনের শুরুতে এক কাপ গরম আদা চা শরীরে শক্তি জোগায় এবং মেটাবলিজমকে স্বাভাবিকভাবে বাড়ায়।পিপারমিন্ট চাতাজা ও সুগন্ধি এই চা প্রাকৃতিকভাবে ক্ষুধা কমায়। ‘নিউরোগাস্ট্রোএন্টেরোলজি অ্যানড মোটিলিটি’–তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, পিপারমিন্ট অয়েল ক্যাপসুল ক্ষুধা কমাতে সহায়তা করে। এর গন্ধই মনকে তৃপ্ত করে, আর এর উপাদান হজম শক্তি বাড়িয়ে ফাঁপা ভাব কমায়। ডায়েটিশিয়ান ও সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর ডা. অর্চনা বাত্রা জানাচ্ছেন, যারা অযথা বারবার খাবার খেতে চান বা খাবারের পর ভারি ভাব অনুভব করেন, তাদের জন্য এটি বিশেষ উপকারী।দারুচিনি চাদারুচিনি চা ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ করে। এতে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে, যা ওজন কমাতে সাহায্য করে। ক্লিনিকাল নিউট্রিশন ইএসপিইএনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দারুচিনি ফ্যাট মাস ও কোমরের মাপ কমাতে সাহায্য করতে পারে। তবে ডা. বাত্রা পরামর্শ দিচ্ছেন, দারুচিনি চা পরিমিত পরিমাণে পান করতে, কারণ অতিরিক্ত গ্রহণে রক্তক্ষরণ বা লিভারের সমস্যা দেখা দিতে পারে।মৌরি চাহালকা মিষ্টি-লিকোরিস স্বাদের এই চা হজমশক্তি উন্নত করে ও পেটের ফাঁপা ভাব কমায়। এছাড়া এটি ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে, ফলে রাতের বেলা বা খাবারের মাঝখানে অযথা খাওয়ার প্রবণতা কমে।হিবিসকাস চাটক-মিষ্টি স্বাদের এই চা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ডা. বাত্রা বলছেন, হিবিসকাস শরীরের স্ট্রেস হরমোন কর্টিসল কমাতে সাহায্য করে, যা পেটের মেদ জমার একটি বড় কারণ। একই সঙ্গে এটি হালকা ডিউরেটিক হিসেবে কাজ করে, অতিরিক্ত পানি বের করে ফোলাভাব কমায়। সূত্র: হিন্দুস্তান টাইমস  এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুর-২ আসনে মনোনয়নের দাবিতে বিএনপি’র বিক্ষোভ
মাদারীপুর-২ আসনে মনোনয়নের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৬ Read more

ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি
ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি

শরীয়তপুরের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো Read more

এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান
এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার (০৩ মে) Read more

বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!
বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!

ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক Read more

পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!
পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ বা ‘যুদ্ধ বিভাগ’ রাখার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে Read more

এবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
এবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদে কলকাতায় এ সমাবেশ ডাকা হয়েছিল।ছবি: বিবিসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন