ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ভেঙে পড়ছে ব্রিজ। মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ব্রিজের পর এবার ধসে পড়েছে সিংনগর ব্রিজ।এছাড়াও ব্রিজের চারিপাশে ফাটল দেখা দিয়েছে। শুধুমাত্র পায়ে হেঁটে ও দুই চাকার ছোট যানবাহন নিয়ে চলাচল করছে পথচারীরা। ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের বাকি অংশগুলোও ধসে পড়ার সম্ভাবনা রয়েছে।সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই ব্রিজের উপর দিয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত যাতায়াত করে থাকেন।ব্রিজের ক্ষয়ক্ষতির জন্য সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের দায়ী করে শুক্রবার সকাল ৮ টার সময় মানববন্ধন করেন এলাকাবাসী।মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, ‘ব্রিজটি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজের ওপর দিয়ে সিংনগর গ্রাম ছাড়াও আশপাশের ৮-১০টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ এখন দুর্ভোগে পড়েছেন।’কৃষকেরা তাদের কৃষিপণ্য এই ব্রিজের ওপর দিয়ে দর্শনা ও অন্যান্য জায়গায় নিয়ে যায়। ছাত্রছাত্রীরা এখন স্কুলে যেতে পারছে না। ব্যবসায়ীরা তাদের মালামাল আনা-নেওয়া করতে পারছেন না।তিনি আরও বলেন, ‘জীবননগর উপজেলার সিংনগর বাঁওড় কর্তৃপক্ষ বাঁওড়ের ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত না করায় পানির স্রোতের চাপে ব্রিজগুলো ভেঙে পড়েছে। প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি বাঁওড় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে।’মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে মামুন হোসেন বলেন, ‘আমাদের আগে থেকে কোনো সতর্কবার্তা ছাড়া সিংনগর বাঁওড় কর্তৃপক্ষ বাঁধ খুলে দিয়েছে। এতে করে ব্রিজ ভেঙে যাওয়া ছাড়াও, রাস্তা ধসে পড়েছে ও অনেক বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।’মিরাজ হোসেন নামের আরেকজন বলেন, ‘সিংনগর বাঁওড় কর্তৃপক্ষ তাদের নিজেদের লাভের জন্য বাঁধ দেয় ও বাঁধ খুলে দেয়। তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভাবে না।’মানববন্ধন অনুষ্ঠানে সিংনগর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। ব্রিজ ও রাস্তা ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসী প্রশাসনের কাছে সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণের দাবি জানান।প্রসঙ্গত, ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে সোমবার ভেঙেছে ভৈরব নদীর উপর মনোহরপুর গ্রামের একটি ব্রিজ। মঙ্গলবার রাতের কোনো এক সময় সন্তোষপুর বাসস্ট্যান্ডের নিকট ব্রিজটি ভেঙে পড়েছে।এরপর বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সিংনগর ব্রিজটির অধিকাংশ জায়গা ধসে পড়েছে। এছাড়া ব্রিজটির একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে।এর আগে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন হোসেন মনোহরপুর ও সন্তোষপুর ব্রিজ দু’টি পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রিজগুলো দ্রুত পুননির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যা নিয়ে ৯ জেলায় বিশেষ সতর্কবার্তা
বন্যা নিয়ে ৯ জেলায় বিশেষ সতর্কবার্তা

ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের তিন জেলায় স্বল্পমেয়াদী বন্যা এবং ছয় জেলার নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে Read more

বাজারে এলো বিশ্বের সবচেয়ে হালকা আইফোন
বাজারে এলো বিশ্বের সবচেয়ে হালকা আইফোন

আইফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন স্মার্টফোন সিরিজ আইফোন ১৭। এ সিরিজে থাকছে চারটি সংস্করণ; Read more

জীবননগরে ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা
জীবননগরে ভুট্টার ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা

অধিক লাভের আশায় ভুট্টা চাষ করে এখন ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। এক সপ্তাহের ব্যবধানে ভুট্টার Read more

সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার

সুন্দরবনের খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (০৪ ডিসেম্বর) রাতে Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

ভোলায় সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত
ভোলায় সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

ভোলার বোরহানউদ্দিনে সিএনজি - পিকআপ মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন মিয়া (৪১) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন