নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পত্নীতলা-১৪ বিজিবির ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এর আগে এদিন ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।আটককৃতরা হলেন নাটোর জেলার মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খাঁ (২৫), মুকুল শেখ (২৫), মৃধুল শেখ (২০), সামির (১১), বিনা খাতুন (২৯), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), এলিনা খাতুন (২৮), জান্নাতুল সরকার (১০), জোছনা বেগম (৫০) এবং পাবনা জেলার মিরাজ শেখ (১৮)।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে পত্নীতলা ১৪ বিজিবির শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে তাদের পুশইন করে। পরে বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে। আটকদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চারজন নারী।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। আটকের পর তাদেরকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইসহাক রুহুল্লাহ গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) ভোরে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে Read more

বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং Read more

আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার
আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আর Read more

সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিপাতে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটে উপজেলার ৭নং Read more

গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী
গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “গণহত্যা” বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী ও কংগ্রেস পার্লামেন্টারি Read more

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু

প্রতিরক্ষামন্ত্রী ও ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকোর্নুকে এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী মনোনীত করলেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন।আস্থা ভোটে পদচ্যুত ফ্রাঁসোয়া বায়রুর স্থলাভিষিক্ত হবেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন