রাশিয়ার উপকূলে ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই সতর্কতা প্রত্যাহার  করে নেয়। এর আগে, বেলা ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাশিয়ার কামচাতকার পেট্রোপাভলভস্ক থেকে প্রায় ৯০ মাইল পূর্বে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের (এনটিডাব্লিউসি) তথ্যানুযায়ী, অন্য কোনো মার্কিন বা কানাডীয় মহাদেশীয় এলাকা সতর্কতার আওতায় ছিল না। হাওয়াইকেও এই সতর্কতার বাইরে রাখা হয়েছিল। সংস্থাটি সতর্ক করেছিল, রাশিয়ার উপকূলের কিছু অংশে ৩-৯ ফুট (১-৩ মিটার) উচ্চতার সুনামির ঢেউ দেখা যেতে পারে।এর আগে, হাওয়াইয়ে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার একটি সতর্কতা জারি করে জানিয়েছিল, এখনই বলা যাচ্ছে না, রাজ্যের জন্য কোনো হুমকি আছে কিনা। সেন্টারটির আরও পরামর্শ ছিল, যদি হাওয়াইয়ের জন্য কোনো সুনামি হুমকি থাকে, তবে তা সবচেয়ে তাড়াতাড়ি স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে শুরু হতে পারে।পরে হাওয়াইয়ে সব ধরনের সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প থেকে হাওয়াইয়ের জন্য কোনো হুমকি নেই।ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল বা কানাডার উপকূল বরাবর কোথাও ধ্বংসাত্মক সুনামির কোনো ঝুঁকি নেই।সুনামি সেন্টার আরও জানায়, কোনো ধ্বংসাত্মক সুনামি রেকর্ড করা হয়নি এবং আলাস্কা থেকে কোনো সুনামির তথ্য পাওয়া যায়নি। তবে সেখানকার কর্মকর্তারা উপকূলের বাসিন্দাদের স্থানীয় জরুরি কর্মকর্তারা নিরাপদ না বলা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে না যাওয়ার পরামর্শ দেন।জাপান আবহাওয়া সংস্থার এক পূর্বাভাসে জানানো হয়, রাশিয়ার কামচাতকা উপদ্বীপ বরাবর সামান্য সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হতে পারে। তবে জাপানে কোনো সুনামি সতর্কতা বা পরামর্শ জারি করা হয়নি।ধারনা করা হচ্ছে, ভূমিকম্পটি সম্ভবত গত ২৯ জুলাই আঘাত হানা ঐতিহাসিক ৮.৮ মাত্রার ভূমিকম্পের একটি আফটারশক ছিল, যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশে সুনামি সতর্কতা পাঠিয়েছিল। যদিও হাওয়াই এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে কিছু ছোট সুনামির ঢেউ দেখা গিয়েছিল, তবে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে একটি রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের Read more

সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম
সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম

সাংবাদিকদের বেতন কোনোভাবেই ১২ থেকে ১৫ হাজার হতে পারে না। এজন্য সরকার এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন Read more

মাতৃত্বকালীন ছুটি নেই বেরোবিতে, আলোচনায় আনার আশ্বাস উপাচার্যের
মাতৃত্বকালীন ছুটি নেই বেরোবিতে, আলোচনায় আনার আশ্বাস উপাচার্যের

দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটির সুবিধা পেলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা এখনো সেই Read more

আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরান যদি আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায়, তাহলে পাল্টা হামলায় তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন