৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হচ্ছে আজ শুক্রবার। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার সব নির্দেশনা দেয়া হয়েছে।এর আগে গত ১৬ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে। তারপর গেট বন্ধ হবে। কোনো পরীক্ষার্থী দেরিতে হলে প্রবেশ করতে পারবেন না।এবার ৪৭তম বিসিএসে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী। এ বিসিএস নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭; নন-ক্যাডার পদ ২০১। এ বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের বিসিএসে।সময়সূচি ও কেন্দ্র—১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষাকেন্দ্র ৮টি- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।পরীক্ষার্থীদের করণীয়—পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই মেসেজের মাধ্যমে মুঠোফোন নম্বরে প্রেরণ করা হয়েছে।সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট # ১, ২, ৩ ও ৪। সকাল ১০টায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে।পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ণিত নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে। এছাড়া করণীয় ও নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক
নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক

নারী শিক্ষার্থীদের পোশাক ও সাজিদ আব্দুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত Read more

আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা
আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

প্রকৃতির বৈরী আচরণে চলতি বছর মৌসুমি ফল লিচুর ফলন কম হওয়ায় খানিকটা আক্ষেপ ছিল চাষিদের। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এবং  Read more

গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি
গাজীপুরে মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি Read more

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ
খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।আজ মঙ্গলবার Read more

গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত
গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে Read more

ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’
ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’

ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে যুক্ত  হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত একটি অধ্যায়। একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন