দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়া ৪০ জন নেতা–কর্মী আবারও জামায়াতে ফিরেছেন। এদের নেতৃত্বে ছিলেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে জামায়াত কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ও পৌর পর্যায়ের একাধিক শীর্ষ নেতা।এ সময় বিরামপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীর-ও জামায়াতে যোগ দেন।মেহেদী হাসান চৌধুরী একসময় জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর শাখার সভাপতি ছিলেন। ২০২০ সালে দলত্যাগ করে এবি পার্টিতে যোগ দিয়ে পরবর্তীতে কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তবে গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন।যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, ‘২০২০ সালে কিছু নেতার অবমূল্যায়নের কারণে আমি জামায়াত ছেড়ে এবি পার্টিতে যোগ দিই। কিন্তু সেখানে প্রতিশ্রুত চেতনার প্রতিফলন পাইনি। বর্তমানে জামায়াতের আদর্শ ও কার্যক্রমে আমি অনুপ্রাণিত। তাই আবারও জামায়াতে ফিরলাম।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী ইমার্জিং এশিয়া কাপ স্থগিত
নারী ইমার্জিং এশিয়া কাপ স্থগিত

আগামী ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে বিরূপ আবহাওয়া এবং স্বাস্থ্যগত Read more

যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ভিআইপি মুভমেন্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর ঐ এলাকায় ১৪৪ ধারা জারি Read more

শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারে পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ ৬টি কাঠ Read more

কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১
কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।শনিবার Read more

রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ
রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন