মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসিন শেখ (৪)। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ রাঙ্গামালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াসিন তার দাদীর কোলে বসে থাকার সময় হঠাৎ ভিমরুলের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, ‘শিশুটিকে এখানে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে আমরা দেখি সে মারা গেছে। পরে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে মামলা
নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের শাহাবাদে সড়কের পাশে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলায় হয়েছে। গতকাল বুধবার রাতে শাহাবাদ Read more

রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষে বাজারে ক্রেতা বাড়লেও বিক্রি কম
রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষে বাজারে ক্রেতা বাড়লেও বিক্রি কম

রাজশাহীর বাঘা উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পুরো জোরে চলছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বাঘা বাজারের নতুন জামাকাপড়, সাজ-সজ্জা, গয়না, গৃহ Read more

গাজায় অনুপ্রবেশকালে একদল ইসরায়েলি আটক
গাজায় অনুপ্রবেশকালে একদল ইসরায়েলি আটক

ফিলিস্তিনের গাজায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলির একটি দল। তবে, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৮২

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) পুলিশ সদর Read more

ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২
ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন