সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন আয়োজনে আবারও পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতি চালুর দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটি মনে করছে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই জনগণের রায়ের ওপর ভরসা রেখে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের রাজনীতিতে যে স্বচ্ছ নির্বাচনের আকাঙ্ক্ষা, সেই প্রচেষ্টা চালাচ্ছে জামায়াত। রাজপথে ও কমিশনে—দুই ক্ষেত্রেই কাজ করছে। কিন্তু একটি দল বারবার বাধা সৃষ্টি করছে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে।.তিনি আরও বলেন, ‘তারা বলছে, এখন কী দরকার—নির্বাচনের পর করা যাবে। অথচ তাদের কারণেই এখনও লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি। আমরা বলেছি, নির্বাচনের আগেই সংবিধান আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। না হলে দেশ এক মহাদুর্যোগে পতিত হবে।’সংস্কার যদি নির্বাচনের আগে না হয় তাহলে ফ্যাসিবাদের উত্থান হবে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘যারা এখনই বলে নির্বাচনের পর সব আইন ও সংস্কার মুছে দেবে, জনগণকে তাদের ভোটের মাধ্যমেই বিচার করতে হবে। এই সংস্কার যদি নির্বাচনের আগেই না হয় এবং বিদ্যমান কাঠামোয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবেই।’তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি না থাকায় এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না। অনেকে বলেন, আপনারা আলোচনার টেবিল ছেড়ে রাজপথে যাচ্ছেন কেন? এর কারণ হচ্ছে, আলোচনায় কোনো ফল আসছে না। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য।’জামায়াতের এই নেতা বলেন, ‘জনগণ যদি গণভোটে পিআর না মানে, আমরা মেনে নেব। কিন্তু আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন কেন?’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অবস্থিত মায়ের দোয়া কটন মিলস-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিল Read more

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে Read more

চকরিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার
চকরিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মিজানুর রহমান মিজান (৩১) নামে এক যুবলীগের  নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৮টার Read more

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি

 ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই Read more

পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে
পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর Read more

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা
বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা

একদিন পরই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করতে দেশের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বৈশাখী মেলা মানেই রঙিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন