জীবনের ১৫টি বছর নিঃস্বার্থভাবে অসহায় মানুষের সেবা করে গেছেন মো. ইলিয়াস হোসেন। রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের তুলে এনে সেবাযত্ন করা থেকে শুরু করে বন্যার্তদের ত্রাণ সহায়তা–সবখানেই ছিল তার অক্লান্ত পরিশ্রম। হাসি খোঁজার সামর্থ্য হারানো মানুষের মুখে আনন্দ ফেরাতে ছুটে গেছেন এই স্বপ্নবাজ স্বেচ্ছাসেবক।খুলনা ব্লাড ব্যাংকের সদস্য ইলিয়াস হোসেন জীবনে ৪০ বার নিজে রক্ত দিয়েছেন, ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছেন মুমূর্ষু রোগীদের জন্য। ঝড়-বৃষ্টি, প্রখর রোদ বা গভীর রাত–কোনো প্রতিকূলতা তাকে থামাতে পারেনি। সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনীর মতো দুর্গত এলাকায় তিনি পৌঁছে গেছেন অসহায় মানুষের পাশে।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস–আজ সেই ইলিয়াস নিজেই জীবনযুদ্ধের যাত্রী। ক্যানসারে আক্রান্ত হয়ে দিন দিন ফুরিয়ে আসছে তার জীবনীশক্তি। চিকিৎসা ব্যয় ধরা হয়েছে প্রায় ১২–১৩ লাখ টাকা।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইলিয়াস এখন চার দেয়ালের মধ্যে বন্দি। কিন্তু তার স্বপ্ন ছিল আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইলিয়াস হোসেন জানান, ‘সর্বোচ্চটা দিয়ে আমি কাজ করেছি। যদি সুস্থ হয়ে ফিরতে পারি, আমি আরও অনেক কাজ জনগণকে দিতে চাই। আমার বিশ্বাস, মানুষ আমার পাশে থাকবে, দোয়া করবে, যার যতটুকু সামর্থ্য আছে সাপোর্ট দেবে।’ তার সহযোদ্ধা স্বেচ্ছাসেবকরা জানান, ঝড়, বৃষ্টি, রোদ বা গভীর রাত–যে কোনো পরিস্থিতিতেই সাহায্যের ডাকে সাড়া দিয়েছেন তিনি। একজন স্বেচ্ছাসেবক অশ্রুসিক্ত চোখে বলেন, “যাদের আমরা ‘পাগল’ বলতাম, ড্রেন বা ডাস্টবিনের পাশে পড়ে থাকা মানুষগুলোকে তিনি মমতা দিয়ে ফিরিয়ে দিয়েছেন পরিবারে। ইলিয়াস না থাকলে অনেকেই হয়তো আজও রাস্তায় পড়ে থাকতেন।” ইলিয়াসের ভাগনি বলেন, তার মামাকে তারা হারাতে চান না। সবাই যেন সামর্থ্য অনুযায়ী তার মামার পাশে দাঁড়ান।চার সন্তান, স্ত্রী, বৃদ্ধা মা–সাতজনের পরিবার নিয়ে খুলনা নগরীর লবণচড়া বান্দাবাজার এলাকার এই স্বপ্নবাজ মানুষটি আজ বন্দি চার দেয়ালের মধ্যে। অথচ তার থাকার কথা মুক্ত আকাশের নিচে, অসহায়দের পাশে।বিত্তবান মানুষ, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো তার চিকিৎসায় এগিয়ে আসবে–এমনটাই প্রত্যাশা করছেন তার পরিবার ও সহকর্মীরা। তাদের আশা, হয়তো ইলিয়াস আবারও হাঁটবেন রাস্তায় রাস্তায়, ফিরিয়ে দেবেন হারিয়ে যাওয়া মানুষদের প্রিয়জনের কাছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এগিয়ে গেল ভারত
এগিয়ে গেল ভারত

Source: রাইজিং বিডি

চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার Read more

ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই, জানালেন ট্রাম্প
ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার কথা বিবেচনা করছেন না। যা এই মাসের শুরুর দিকে তার Read more

ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট
ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট

রাতভর ভারী বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিকে সংযুক্ত Read more

ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি Read more

বাঘায় পদ্মার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ
বাঘায় পদ্মার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ

পদ্মা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও স্বস্তির পাশাপাশি উদ্বেগ কাটেনি রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের বানভাসি মানুষের মধ্যে। এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন