উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি হারিয়ে গেছে। দু’দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। আশপাশের বিভিন্ন হাটবাজারে ও পথেঘাটে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান মেলেনি। ভ্যান হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন চালক মো. জিহাদুল ইসলাম (২৮)।জিহাদুল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের বাসিন্দা। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও নানীসহ সাতজনের সংসার চলে ভ্যানের চাকায়। এখন কোথায় যাবেন, কী করবেন, কী খাবেন—এই ভেবে তাঁর কাটছে দিনরাত।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার গোলঘরে বসে আছেন জিহাদুল ইসলাম। তাঁর চোখে মুখে হতাশার ছাপ। হারিয়ে যাওয়া অটোভ্যানটি ফিরে পেতে লিখিত অভিযোগ দিতে থানায় এসেছেন তিনি।এসময় জিহাদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আমার বসতঘরের জানালার সাথে অটোভ্যানটি তালাবদ্ধ করে চার্জে রেখে ঘুমিয়ে যাই। সেদিন ফজরের নামাজ পড়তে উঠে দেখি আমার অটোভ্যানটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও অটোভ্যানটি না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।’তিনি জানান, মাত্র পাঁচ মাস আগে তার এক নিকটস্থ আত্মীয়ের নিকট থেকে ৩০ হাজার টাকা লোন নিয়ে পুরাতন একটি অটোভ্যান ক্রয় করেন তিনি। এরপর আরও ৩০ হাজার টাকা ব্যয় করে নতুন ব্যাটারি ও যন্ত্রাংশ পরিবর্তন করে অটোভ্যানটি নতুন করে তোলেন।জিহাদুল ইসলাম জানান, ঘরে তার অসুস্থ বাবা। বাবার প্রতিমাসে তিন হাজার টাকার ওষুধ লাগে। এছাড়া মা, নানী, স্ত্রী ও দুই মেয়ের সংসার চালিয়ে প্রতিমাসে ঋণ পরিশোধ করতে হয় তার। তবে গত পরশু উপার্জনের একমাত্র সম্বল অটোভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।কান্নাজড়িত কণ্ঠে জিহাদুল ইসলাম বলেন, ‘ওই ভ্যানই আমার সব। ভ্যান চালিয়েই প্রতিদিন চাল-ডাল কিনতে হয়। এখন খাব কী? আর লোন (ঋণ) দেব কী করে…?’প্রতিবেশী রাকিবুল ইসলাম জানান, ‘জিহাদুল গরিব ও অসহায়। ভ্যানটি হারিয়ে পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন জিহাদুল।’জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের আক্ষেপ ঘোঁচাল ক্রিস্টাল প্যালেস
ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের আক্ষেপ ঘোঁচাল ক্রিস্টাল প্যালেস

এফ এ কাপের ফাইনালেও পথ হারালো ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে হতাশা আর ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে Read more

হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) Read more

মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম
মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম

গানের সুরে মেতে ছিল করাচির সেই রাত। দর্শকেঠাসা ভেন্যু, মঞ্চে দাঁড়িয়ে সুরের জাদু ছড়াচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিন্তু Read more

নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে: দুদু
নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে: দুদু

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন Read more

তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

দেশর সাত জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন