চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’–এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ENCAP Ceremony। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মহড়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, GUP, ndc, fawc, psc, GD(P)।তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবছর দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহড়ায় অংশগ্রহণ করে। এবছর বিদেশে বেশ কয়েকটি মহড়া সম্পন্ন হয়েছে, আর এটাই ছিলো চলতি বছরের শেষ মহড়া। এ মহড়ার মূল উদ্দেশ্য হলো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি অর্জন করা। দুর্যোগ ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমেরিকান বিমান বাহিনী অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়েছে। এগুলো আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে স্থানীয় জনগণের সরাসরি উপকারে আসবে।’তিনি আরও বলেন, ‘এ ধরনের মহড়া শুধু মানবিক সহায়তা নয়, বরং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ উপকৃত হওয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ হবে।’ENCAP প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো সংস্কার, ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। সরঞ্জামের মধ্যে রয়েছে অপারেশন থিয়েটারের টেবিল, অপারেশন লাইট, এয়ার কন্ডিশন, জেনারেটর, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র এবং অপারেশন থিয়েটারের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী।আমেরিকান বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর জুদাহ বলেন, ‘আমরা এ কার্যক্রমে বিশেষভাবে নারী ও শিশুস্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছি। এ অঞ্চলের মাতৃস্বাস্থ্য ও শিশুসেবা আরও উন্নত করতে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে শুধু স্বাস্থ্যসেবা নয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মধ্যে আনোয়ারার মতো একটি প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সকে বেছে নেওয়া নিঃসন্দেহে স্থানীয় মানুষের জন্য সৌভাগ্যের বিষয়। এখানে স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও আধুনিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর চিকিৎসা সুবিধা পাবেন।’অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র টিমের সিনিয়র সদস্য কার্নেল অ্যান্ড্রু ব্রি, যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি মেজর গ্রিন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সদস্যসহ দুই দেশের বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’-এর লক্ষ্য—মানবিক সহায়তা, চিকিৎসা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে ঐতিহ্যবাহী কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সিরাজদিখানে ঐতিহ্যবাহী কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫৩২ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালীপূজা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় Read more

যুদ্ধ বিরতির খবরে ইরানের ঘরে ঘরে ‘বিজয়’ উৎসব
যুদ্ধ বিরতির খবরে ইরানের ঘরে ঘরে ‘বিজয়’ উৎসব

ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানজুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব। রাজধানী তেহরানসহ Read more

বিজিবি দিবস আজ
বিজিবি দিবস আজ

আজ ২০ ডিসেম্বর,  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। দিবসটি উপলক্ষে বিজিবির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। বিজিবি বীরত্ব ও ঐতিহ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন