রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি করা মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দার এলাকার হারুনুর রশিদের ছেলে।এর আগে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে চুরি যাওয়া জেনারেটরসহ তাকে গ্রেপ্তার করে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় মিজানুর রহমান নামের এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে জেনারেটর চুরি করা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মিজানুরকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ
নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে Read more

সেনা ও বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেপ্তার ২
সেনা ও বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেপ্তার ২

কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের সেনা ও বিমানবাহিনীর গোপন তথ্য ও ছবি পাকিস্তানের কাছে পাচারের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির Read more

দুই দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে বরিশাল শহর
দুই দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে বরিশাল শহর

বরিশালে দুই দিনের টানা বর্ষণ এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বেড়েছে দুর্ভোগ।গেল ২৪ Read more

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালাল ইরান
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালাল ইরান

ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ৩য় দিনের মতো নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন