ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনের অভিযোগে মো. রাজু মোল্লা (৩২) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার পাকস্থলী থেকে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  জানা গেছে, রাজু মোল্লা বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস-১৪২ এ কক্সবাজার থেকে ঢাকায় আসেন। পরে বিমানবন্দরের বলাকা ভবনের উত্তর পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে এপিবিএন সদস্যরা।  আটক রাজু মোল্লাকে জিজ্ঞাসাবাদে সে নিজেই স্বীকার করে পাকস্থলীতে ইয়াবা বহনের কথা। পরবর্তীতে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তু দেখা যায়। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিকভাবে বের করা হয় কসটেপ মোড়ানো পোটলাগুলো। প্রতিটি পোটলায় ৫০টি করে ইয়াবা ছিল। মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  এপিবিএন জানায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।  এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, ‘আমরা বিমানবন্দর ঘিরে যেকোনো অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সর্বদা সতর্ক। শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে আমরা বদ্ধপরিকর।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে Read more

ইরানে যুদ্ধ বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ
ইরানে যুদ্ধ বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ

যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ Read more

বাসে সিট নেই, দাঁড়িয়ে ফিরছেন বাকৃবির শিক্ষার্থীরা 
বাসে সিট নেই, দাঁড়িয়ে ফিরছেন বাকৃবির শিক্ষার্থীরা 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সময়ের সঙ্গে অবকাঠামোর উন্নয়ন হলেও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সেবার মানোন্নয়ন হয়নি। প্রতিষ্ঠাকালীন সময়ে মাত্র ২টি Read more

বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক
বাকৃবিতে ২ ছিনতাইকারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে উপাচার্য Read more

‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!
‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পূর্ব পাড়ে গড়ে তোলা দেশের প্রথম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প এখন বিতর্ক ও অনিয়মের এক প্রতীক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন