মিসরের কায়রোতে অবস্থিত জাদুঘর থেকে ফেরাউনের এক অমূল্য স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। প্রায় তিন হাজার বছর পুরোনো এই গয়নাটি ফেরাউন আমেনেমোপের ছিল। ল্যাপিস লাজুলি পাথরে অলংকৃত এই ব্রেসলেটটিকে সর্বশেষ জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল। খবর বিবিসি ও সিএনএনমিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজের ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী এবং জন অভিযোগ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে, যাতে পাচারের চেষ্টা রোধ করা যায়।জাদুঘরের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্রেসলেটের ছবি ঘুরছে, সেটি আসলে প্রদর্শনীর অন্য একটি ব্রেসলেট; নিখোঁজ হওয়া ব্রেসলেটটি নয়।ঐতিহাসিকদের মতে, ব্রেসলেটটির মালিক ছিলেন আমেনেমোপে। খ্রিষ্টপূর্ব ১০৭৬ থেকে ৭২৩ সালের মধ্যে মিসরের ২১ তম রাজবংশের শাসক ছিলেন তিনি। তাকে প্রথমে সাধারণ কক্ষে দাফন করা হলেও পরবর্তী সময়ে শক্তিশালী শাসক প্রথম পসুসেনেসের পাশে দ্বিতীয়বারের মতো দাফন করা হয়। তার সমাধি ১৯৪০ সালে আবিষ্কৃত হয়।বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ব্রেসলেটটি চুরি হয়ে আন্তর্জাতিক প্রত্নসম্পদ বাজারে চলে যেতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টোস সিরোজিয়ানিস বলেছেন, এই ধরনের ঘটনার পেছনে মূলত অবৈধ প্রত্নসম্পদ ব্যবসাই দায়ী। তার মতে, চোরেরা ব্রেসলেটটি হয় পাচার করে বিক্রি করবে, নয়তো গলিয়ে ফেলবে। আবার এমনও হতে পারে, কোনও ব্যক্তিগত সংগ্রাহকের কাছে এটি জমা হবে, অথবা কয়েক দিনের মধ্যেই জাদুঘরের আশপাশে ফেলে রাখা অবস্থায় উদ্ধার হবে।এই ঘটনার পর জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবের অন্যান্য সব প্রত্নবস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।বুধবার (১৭ সেপ্টেম্বর) সিএনএন জানিয়েছে, প্রাচীন মিসরীয় প্রত্নবস্তু চোরাচালান দেশটির জন্য দীর্ঘদিনের উদ্বেগের কারণ। গত বছর আলেকজান্দ্রিয়ার উপকূলবর্তী আবু কির উপসাগর থেকে শত শত প্রত্নসম্পদ চুরি করে পাচারের চেষ্টা করার সময় দুই ব্যক্তিকে আটক করেছিল কর্তৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২৭ এ‌প্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন Read more

ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা
ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে Read more

হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ
হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ

কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গুলিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও Read more

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান Read more

নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা, নিহত ১
নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার  প্রতিবাদ করায় হামলা, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ Read more

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ

ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ করেছেন ইরানিরা।শুক্রবার (১৩ জুন) শত শত বিক্ষোভকারী ইরানের কোম শহরে জড়ো হয়ে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন