গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিএস পদপ্রার্থী আফসানা মিমি নির্বাচনী আচরণবিধি অমান্য করে বিভিন্ন সময়ে ক্লাসরুমে ভোট চাইতে গিয়ে ভোটারদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেছেন।নির্বাচনী আচরণবিধি ধারা ১০ (ঙ) তে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার জন্য কোথাও কোনো রূপ ক্যাম্প, প্যান্ডেল করা যাবে না। ভোটার গণকে কোনো রূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপঢৌকন প্রদান করতে পারবেন না।অভিযুক্ত আফসানা মিমি বলেন, ‘আমি বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি এমননা। আজ রাজনীতি প্রশাসন বিভাগে গেছিলাম যেখানে অনেক পূর্ব পরিচিত শিক্ষার্থী ছিলেন। তারা খাইতে চাওয়ার কারণে এই ব্যবস্থা।’বিভিন্ন সময়ে ছাত্রাবাসগুলিতেও ভোটারদের খাওয়ানো হচ্ছে এই প্রসঙ্গে তিনি বাকিদের প্রার্থীদের বিষয়ে অভিযোগ করতে গিয়ে বলেন, ‘মেসে গেলে তো ওটা (খাওয়ানো) করাই লাগে, আমিও করতেছি। অনেকেই তো সেগুলা করছে।’এ বিষয়ে রিটার্নিং অফিসারের দপ্তর জানায়, ‘ইতিমধ্যে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। যাচাই-বাছাই করে অভিযোগের ভিত্তিতে আমরা যথাযথ পদক্ষেপ নেব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক Read more

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে Read more

দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার
দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে কুমিল্লা কোতোয়ালি থানার হত্যা মামলার এক আসামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম Read more

প্রশাসনের দোসররা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে: রিজভী
প্রশাসনের দোসররা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে: রিজভী

সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা Read more

কালকিনিতে রাতের আধারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
কালকিনিতে রাতের আধারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘরে ঢুকে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবারাত Read more

বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম
বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সাঁজোয়া বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন