চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। গতকাল (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার তিনি মনোনয়নপত্র নেন। আবু আয়াজ বিশ্ববিদ্যালয়টির সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী। তবে হল সংসদের কোন পদে নির্বাচন করবেন, তা এখনো নিশ্চিত হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তা জানা যাবে।বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সূত্র জানায়, আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলেরই আবাসিক শিক্ষার্থী। ওই হল থেকেই ছাত্র সংসদ নির্বাচন করতে মনোনয়ন ফরম নিয়েছেন আয়াজ। তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।জানতে চাইলে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী গণমাধ্যমে বলেন, আয়াজ বন্ধুদের সঙ্গে মনোনয়ন ফরম কিনেছেন। তবে কোন পদে নির্বাচন করবেন, তা এখনো নিশ্চিত নয়।সোহরাওয়ার্দী হল সংসদ থেকে মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন আবু আয়াজও। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তিনি বলেন, তিনি মনোনয়ন ফরম নিয়েছেন। তবে নির্বাচন করা বা না করার সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে। তিনি যেহেতু দলীয় প্যানেল থেকে নির্বাচন করবেন, তাই কোন পদে লড়বেন, তা–ও দলীয়ভাবে জানানো হবে।উল্লেখ্য, ডাকসুর ভিপি নির্বাচিত হওয়া সাদিক কায়েমের পরিবার বসবাস করছে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে। তবে তার বাবা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। বাবা পেশায় কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার সূত্রে প্রায় ৪০ বছর আগে খাগড়াছড়িতে স্থায়ী হন তিনি। আবু আয়াজ সাদিক কায়েমের একমাত্র ছোট ভাই। এ ছাড়া তাদের আরও তিন বোন রয়েছে।আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। গত রোববার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

পাকিস্তানের রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা
পাকিস্তানের রাজধানীতে বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর Read more

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম
বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যেতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো প্রয়োজন। এই লক্ষ্যে বাজেটে বেশকিছু কর Read more

কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) Read more

আজ সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
আজ সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান টানা আন্দোলনের চতুর্থ দিন ছিল ২০২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন