জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার শুনানির সময় অভিযুক্ত এবং আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু আদালতে স্যান্ডউইচ, শুকনো খাবার ও ডায়েট কোক খাওয়ার অনুমতি চেয়েছিলেন। তবে আদালত তার এই অনুরোধ প্রত্যাখ্যান করেন।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মামলার শুনানিকালে আমুর পক্ষে তার আইনজীবী খাবার সরবরাহের অনুমতির জন্য আদালতের কাছে আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী এতে আপত্তি জানালে বিচারক আবেদনটি খারিজ করে দেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী নিশ্চিত করেন।আমুর আইনজীবী জানান, ‘আসামিকে এক ঘণ্টা পর পর খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের খাবার স্যান্ডউইচ ও ড্রাই ফুড আদালতে আনা হয়। কিন্তু আদালত তাকে এই খাবার দেওয়ার অনুমতি দেননি।’জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামে এক শ্রমিক নিহতের মামলায় বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।এ মামলার অপর আসামিরা হলেন- সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রয়োজনে এনসিপিকে নিজেই প্রতীক দেবে ইসি
প্রয়োজনে এনসিপিকে নিজেই প্রতীক দেবে ইসি

শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনড় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ফের ‘না’ বলে দিল নির্বাচন কমিশন (ইসি)। ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, Read more

তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের Read more

বাকৃবির গণতদন্ত কমিশন স্থ‌বির, আট মাসেও নেই অগ্রগতি
বাকৃবির গণতদন্ত কমিশন স্থ‌বির, আট মাসেও নেই অগ্রগতি

গণহত্যার দা‌য়ে অ‌ভিযুক্ত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দল বাংলা‌দেশ আওয়ামী লীগ। এই দ‌লের বিগত সা‌ড়ে ১৫ বছরে শাসনাম‌লে বাংলাদেশ কৃষি Read more

ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন

দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফলন ও ভালো দাম পেয়ে Read more

মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা Read more

বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ভারতীয় চোরাচালানি মালামালসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ভারতীয় চোরাচালানি মালামালসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের স্বর্ণ, বিদেশী মদ, শাড়ি, থ্রি-পিচ, চকলেট, মোবাইল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন