যুবকের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার পর তার কান্না দেখে সব ফিরিয়ে দিয়েছে এক ছিনতাইকারী। পাকিস্তানে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে মানবতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে।ভিডিওতে দেখা গেছে, এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই একটি বাইকে করে দুজন ছিনতাইকারী তার কাছে গিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। সব ছিনিয়ে নেওয়ার পর ভীত ও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে ওই যুবক। এরপর যা ঘটেছে, তা যে কারও কল্পনাতীত। যুবককে কাঁদতে দেখে ছিনতাইকারীর মন গলে যায়। এরপর ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা যুবককে ফিরিয়ে দেন। এমনকি ওই যুবককে জড়িয়েও ধরে সান্ত্বনা দিচ্ছেন ছিনতাইকারী।মূলত একটি সিসিটিভি ফুটেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ঘটনার স্থান এখনো সুনির্দিষ্টভাবে জানা না গেলেও, এটি পাকিস্তানের কোনো শহর বলে অনুমান করা হচ্ছে।এই ঘটনাটির ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত বলছেন।কেউ লিখেন, অপরাধী হলেও মন আছে, অনুভূতি আছে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ভিডিওটি পরিকল্পিত কি না? নাকি সত্যিকারেরই আবেগের ফসল? যদি এটি বাস্তব ঘটনা হয়ে থাকে, তাহলে এটি একটি শক্তিশালী বার্তা দেয়, মানুষের ভেতরের মানবতাবোধ এখনো পুরোপুরি মরে যায়নি। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কালবেলা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

আজ ২৭ এপ্রিল, ২০২৫, রবিবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও কৃষকবন্ধু শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী Read more

কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু
কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মুশফিকের আত্মীয়ের করুণ মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামার পর নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর Read more

সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ
জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।রোববার Read more

পটুয়াখালীতে পুকুরে সামুদ্রিক ইলিশ ও তাড়িয়াল!
পটুয়াখালীতে পুকুরে সামুদ্রিক ইলিশ ও তাড়িয়াল!

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো সংলগ্ন পুকুরে সামুদ্রিক মাছ ইলিশ ও তাড়িয়াল ধরা পড়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে পুকুরে Read more

বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান
বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান

রাঙ্গুনিয়ার অন্যতম ব্যস্ত সড়ক যেন এখন অবৈধ কাঠ পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। দিন–রাত অবিরাম ছুটে চলা দ্রুতগতির অবৈধ ‘চাঁদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন