পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো সংলগ্ন পুকুরে সামুদ্রিক মাছ ইলিশ ও তাড়িয়াল ধরা পড়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে পুকুরে জাল টানার সময় এ মাছ ধরা পড়ে। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আশ্চর্য হয়ে পুকুরে পাওয়া ইলিশ ও তাড়িয়াল মাছ দেখতে ও ছবি তুলতে সেখানে ভীড় করেন।স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে বেরজাল দিয়ে মাছ ধরার সময় ৯ ইঞ্চি লম্বা, ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ পাওয়া যায়। একই জালে ধরা পড়ে ১ ফুট লম্বা একটি সামুদ্রিক তাড়িয়াল মাছ।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলোর পুকুরের সঙ্গে ভাটা-জোয়ারের পানি ওঠানামা করে এমন একটি খালের সরাসরি সংযোগ রয়েছে। সেই খাল দিয়েই হয়তো ইলিশ ও তাড়িয়াল মাছটি পুকুরে প্রবেশ করেছে। খালগুলো যদি পরিষ্কার রাখা যায়, তাহলে ভবিষ্যতে আরও বেশি সামুদ্রিক মাছের আগমন ঘটবে। এটি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের একটি বড় প্রমাণ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!
রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!

দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও চক্ষু চিকিৎসা প্রদান করা এক ব্যক্তিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে Read more

পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার
পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরে আটকে যাওয়া একটি লঞ্চের প্রায় ১শ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও

খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এ অল্প সময়ের Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রবিবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন