চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১০ জন নিয়ে খেলেও কিলিয়ান এমবাপ্পের দুইটি পেনাল্টি গোলের কল্যাণে ফরাসী ক্লাব মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে, শেষ মুহূর্তে জোড়া গোল করে হারের দ্বারপ্রান্ত থেকে ফিরলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। জার্মান জায়ান্ট বরুশিয়ার সাথে তারা ড্র করেছে ৪-৪ গোলে।এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে গোল হজম করে অবশ্য পিছিয়ে পড়েছিল রিয়াল। ২২ মিনিটে মার্সেইর টিমোথি উইয়াহর দুর্দান্ত শটে এগিয়ে যায় ফরাসী ক্লাব। তবে ২৯ মিনিটে মার্সেইর জিওফ্রে কনডগবিয়া রদ্রিগোকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এমবাপ্পে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান।ম্যাচের ৭২ মিনিটে রিয়াল ডিফেন্ডার মার্সেইর গোলরক্ষক জেরোনিমো রুল্লিকে মাথা দিয়ে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এতে ১০ জনের দলে পরিণত হয় লস ব্লাঙ্কোসরা। ৮১তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকাতে গিয়ে ডি-বক্সের ভেতরে মার্সেইর ফাকুন্দো মেডিনার হাতে বল স্পর্শ করে। ভিএআর পর্যালোচনায় পেনাল্টি দেয়া হলে এমবাপ্পে আবারও গোল করেন এবং রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যান।শেষদিকে মার্সেইর গ্রিনউডের একাধিক প্রচেষ্টা দুর্দান্ত সেভের মাধ্যমে ঠেকিয়ে গোল হজম থেকে রক্ষা করে রিয়ালের জয় নিশ্চিত করেন কোর্তোয়া।শেষ মুহূর্তের জোড়া গোলে মান বাঁচল জুভেন্টাসেরচ্যাম্পিয়নস লিগের নিজেদের ঘরের মাঠে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেয় ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। যেখানে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-৪ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে দু’দল।এদিন ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের দারুণ চাপে রাখে ডর্টমুন্ড। যদিও ম্যাচের প্রথমার্ধে দু’দলের কেউই গোল করতে পারেনি।ম্যাচের প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে। এসময় করিম আদেইয়েমির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। জুভেন্টাস অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ৬৪তম মিনিটে কেনান ইলদিজের গোলে সমতায় ফেরে ‘তুরিনের বুড়ি’রা। এর পরের মিনিটেই আবার এগিয়ে যায় সফরকারীরা। তবে ৬৭ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে আবারও সমতায় ফেরে জুভেন্টাস।এরপর ৭৪ মিনিটে ইয়ান কৌতো এবং ৮৬ মিনিটে রামি বেনসেবাইনির গোলে ডর্টমুন্ড ৪-২ গোলে এগিয়ে গেলে মনে হচ্ছিল, স্বাগতিকদের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব নয়। তবে ম্যাচের ইনজুরি টাইমে খেলার মোড় ঘুরে যায়। শেষ ২ মিনিটে দুসান ও লয়েড কেলির দুই গোলে নাটকীয় ম্যাচটি ড্র করে জুভেন্টাস।এদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে আর্সেনাল। স্প্যানিশ দল বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। আর আত্মঘাতী গোলে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহাম।এছাড়া, পর্তুগালের ক্লাব বেনফিকাকে ৩-২ গোলে উড়িয়ে দিয়েছে আজারবাইজানের ক্লাব কারাবাক এফকে। দিনের অন্য ম্যাচে শক্তিশালী পিএসভিকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে ইউনিয়ন সেন্ট গিলোইস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে এবার বিদেশি শিক্ষার্থী ভর্তি Read more

উখিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন স্থবির
উখিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

কক্সবাজার ও উখিয়ায় টানা চার দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চলগুলো। দুর্ভোগে পড়েছেন Read more

হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার
হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে, সেটি প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।রবিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র Read more

দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম
দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব Read more

ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার
ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সিকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী Read more

সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন
সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন

ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।রোববার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন