আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) শুরু হতে যাওয়া বার্ষিক কানেক্ট ইভেন্টে নতুন একটি স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা উন্মোচন করতে যাচ্ছে মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা। এটিই মেটা’র এযাবৎকালের সবচেয়ে উন্নত স্মার্টগ্লাস। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ‘হাইপারনোভা’ নামে পরিচিত এই স্মার্ট চশমাই হতে যাচ্ছে এ বছরের মেটা কানেক্ট ইভেন্টের অন্যতম আকর্ষণ।অগমেন্টেড রিয়েলিটি (বর্ধিত বাস্তবতা) প্রযুক্তিতে তৈরি এই স্মার্টগ্লাসটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও সমন্বয় করা হয়েছে। এই স্মার্ট চশমায় আছে ছোট একটি ডিসপ্লে, যেটা রিস্টব্যান্ডের মাধ্যমে হাতের ইশারায় (হ্যান্ড জেসচার) নিয়ন্ত্রণ করা যাবে। উল্লেখ্য, এই রিস্টব্যান্ড বা কব্জিবন্ধনীটি নিউরাল প্রযুক্তির সাহায্যে কাজ করে থাকে।অভ্যন্তরীণভাবে এটি ‘হাইপারনোভা’ নামে পরিচিত হলেও ব্যবহারকারীদের কাছে স্মার্টগ্লাসটিকে ‘সেলেস্তে’ নামে পরিচয় করিয়ে দিতে পারে মেটা। এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। চশমাটির ডান দিকের লেন্সে থাকা ছোট একটি ডিজিটাল ডিসপ্লের সাহায্যে নোটিফিকেশন দেখার মতো বিভিন্ন বেসিক কাজ করতে পারবেন ব্যবহারকারীরা।নতুন স্মার্টগ্লাস নিয়ে আসার মাধ্যমে এআই-চালিত অগমেন্টেড রিয়েলিটি পণ্যে নিজেদের বিনিয়োগ আরও বাড়াতে চলেছে মেটা। উল্লেখ্য, অগমেন্টেড রিয়েলিটি বিভাগটি নিয়ে বেশ উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে মেটা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গের। আর তাই ‘সেলেস্তে’ নামের নতুন এই স্মার্টগ্লাসটির আগমন বেশ তাৎপর্যপূর্ণ।আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মেটা’র মেনলো পার্ক সদরদপ্তরে বুধবার জাকারবার্গ নিজেই স্মার্টগ্লাসটি উন্মোচন করবেন বলে ধারণা করা হচ্ছে। বিল্ট-ইন ডিসপ্লেসমৃদ্ধ মেটা’র প্রথম স্মার্টগ্লাস হতে চলেছে এটি। বিশ্লেষকরা ধারণা করছেন, বাজারে পণ্যটির বিক্রয়মূল্য ধার্য করা হতে পারে ৮০০ মার্কিন ডলারের আশেপাশে।এআই প্রযুক্তিতে ওপেনএআই ও গুগলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে মেটা’র চলমান প্রচেষ্টারই অংশ হতে যাচ্ছে নতুন এই স্মার্টগ্লাসটি। তবে গ্রাহকদের আকর্ষণ করার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হতে পারে এর উচ্চমূল্য।উল্লেখ্য, গত বছরের কানেক্ট ইভেন্টে প্রদর্শিত মেটা’র ‘ওরিয়ন’ স্মার্টগ্লাসটি এবার উন্মোচিত হতে যাওয়া স্মার্টগ্লাসের চেয়েও অনেক বেশি উন্নত ও শক্তিশালী। ‘ওরিয়ন’ স্মার্টগ্লাসকে জাকারবার্গ ‘ভবিষ্যতের টাইম মেশিন’ বলে আখ্যায়িত করেছেন। বাণিজ্যিক ব্যবহারের জন্য ওরিয়ন স্মার্টগ্লাসের বাজারে আসার কথা ২০২৭ সালে। মেটা বর্তমানে দুটি স্মার্টগ্লাস বিক্রি করছে। দুটিতেই অংশীদার হিসেবে আছে চশমা নির্মাতা দুই প্রতিষ্ঠান রে ব্যান এবং ওকলে। মেটা’র স্মার্টগ্লাসে সমন্বয় করা হয়েছে বিভিন্ন এআই ফিচার। সাথে আছে ক্যামেরা, হাতের সাহায্য ছাড়া (হ্যান্ডস-ফ্রি) নিয়ন্ত্রণের সুবিধা এবং মেটা’র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে সরাসরি লাইভস্ট্রিমিংয়ের সুযোগ।উল্লেখ্য, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত অগমেন্টেড রিয়েলিটি খাতে ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জাকারবার্গের মেটা। জাকারবার্গ মনে করেন যে, মানুষের দৈনন্দিন জীবনে সুপারইন্টেলিজেন্স সমন্বয় করার ক্ষেত্রে মেটা’র প্রধান মাধ্যম হবে স্মার্টগ্লাস। সুপারইন্টেলিজেন্স হচ্ছে তাঁর এমন একটি ধারণা যেখানে বলতে গেলে প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের বুদ্ধিমত্তাকেও ছাপিয়ে যাবে।মেটা কানেক্ট ২০২৫ ইভেন্টে ডিসপ্লেসমৃদ্ধ নতুন স্মার্টগ্লাসের পাশাপাশি মেটা আরও কিছু পণ্য উন্মোচন করতে চলেছে। এর মধ্যে আছে একটি রিস্টব্যান্ড বা কব্জিবন্ধনী এবং মেটা’র আরও উন্নত একটি রে ব্যান স্মার্টগ্লাস।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালী-০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা রাজীব
নোয়াখালী-০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা রাজীব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ Read more

গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের
গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

ফিলিস্তিনের গাজায় হামাসের কাছে জিম্মি অবশিষ্ট ইসরায়েলিদের মুক্তির জন্য সেখানে ৪৫ দিনের নতুন আরেকটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। গত ১৪ এপ্রিল Read more

নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!
নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!

যশোরে নেশাখোর ছেলের দৌড়ানিতে অসুস্থ হয়ে বৃদ্ধ আব্দুর রহমান ফারাজীর (৭৭) মৃত্যু হয়েছে। নেশাখোরসোমবার (১৯ মে) দুপুরে শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়ায় Read more

হযরত শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
হযরত শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ Read more

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত ৩
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া Read more

নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ-নদী ও খাল-বিলের পানিতে রাত-দিন প্রকাশ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন