চট্টগ্রামের প্রধান জীবনধারা কর্ণফুলী নদী ভয়াবহ দূষণের কবলে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় নদীর পানিতে মাইক্রোপ্লাস্টিকের বিপজ্জনক মাত্রা শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। পরিবেশবিদরা বলছেন, এ পরিস্থিতি শুধু নদীর প্রতিবেশ নয়, মানবস্বাস্থ্য ও সামগ্রিক খাদ্যশৃঙ্খলের জন্যও গুরুতর হুমকি হয়ে দাঁড়াচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণফুলীর প্রতি ঘনমিটার পানিতে ১৪.২৩ থেকে ২৬.৬৮টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। অপরদিকে নদীর তলদেশের পলিতে প্রতি কেজিতে ৭৫.৬৩ থেকে ২৭২.৪৫টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এ কণার মধ্যে ফাইবার জাতীয় উপাদান যেমন পলিথিলিন, পলিথিন টেরেফথালেট, পলিস্টায়রিন ও আলকিড রেজিনের আধিক্য বেশি।গবেষণার তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার টন বর্জ্য কর্ণফুলীতে গিয়ে মিশছে। এসব বর্জ্যের মধ্যে রয়েছে প্লাস্টিক, পলিথিন, ভাঙা আসবাব, জুতার টুকরা, কাচের বোতল, মাছ ধরার জাল, খাদ্যবর্জ্যসহ নন–বায়োডিগ্রেডেবল উপাদান। শিল্পকারখানা থেকেও অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। ঋতুভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে, বর্ষা ও শুষ্ক মৌসুম উভয় সময়েই নদীর নিম্নাঞ্চল সবচেয়ে বেশি দূষিত।গবেষকরা সতর্ক করেছেন, কর্ণফুলীর মাছ, শামুক ও কাঁকড়া মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে। এগুলো মানুষের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্লাস্টিক কণা ও এর সঙ্গে যুক্ত রাসায়নিক ও ভারী ধাতু মানবদেহে প্রবেশ করছে। এতে হরমোনগত ভারসাম্যহীনতা, প্রদাহ, পুষ্টিহীনতা ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ছে।মাইক্রোপ্লাস্টিক শুধু প্লাস্টিক দূষণই বাড়াচ্ছে না, বরং এর সঙ্গে যুক্ত ধাতব উপাদান যেমন সীসা, ক্রোমিয়াম ও নিকেল অক্সিজেন ক্ষয়, জৈব ও রাসায়নিক অক্সিজেন চাহিদা বৃদ্ধি এবং মাছের প্রজনন ও বেঁচে থাকার সক্ষমতা হ্রাস করছে। পরিবেশবিদদের মতে, এ প্রবণতা নদীর সামগ্রিক জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবে।এই প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘শহরের বর্জ্য ব্যবস্থাপনায় সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নদীতে বর্জ্য প্রবাহ রোধে আমরা কাজ করছি। তবে এই শহর ও নদী সবার, তাই সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের
এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের

ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের   রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।বিবৃতিতে বলা Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

ভারতে গেল বাংলাদেশের ১২০০ কেজি ইলিশ
ভারতে গেল বাংলাদেশের ১২০০ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি শুরু হলো ইলিশ মাছ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে আখাউড়া Read more

কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে
কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়েছে।শুক্রবার (১৬ মে) Read more

ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের আলোচনার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার। ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন