ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবক রবিন কাজী (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায় বাবলু কাজীর ছেলে রবিন কাজীর ঘরে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার ঘরের সানসাইডের ওপর রাখা একটি সিলভারের পাতিলের ভেতর থেকে উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন।অভিযানের সময় রবিন কাজী ঘর থেকে পালিয়ে যায় বলে যৌথবাহিনী জানায়।যৌথবাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বিদেশী পিস্তল রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, যৌথবাহিনী রবিন কাজীর ঘর থেকে বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তিনি বর্তমানে পলাতক আছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
রায়পুরে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

‎লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) রাতে Read more

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ মে) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার Read more

কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল
কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাই কার্যক্রম শেষে ১০ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।কিশোরগঞ্জ জেলা প্রশাসকের Read more

মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে Read more

তারেক রহমানের সম্মানে তার আসনে প্রার্থী হতে চাই না: হিরো আলম
তারেক রহমানের সম্মানে তার আসনে প্রার্থী হতে চাই না: হিরো আলম

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। আজ শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন