দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক তিনটি ঘটনায় তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিবনগর ও কাজিহাল ইউনিয়নে এসব ঘটনা ঘটে।মঙ্গলবার সকালে শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামে কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) রান্নার কাজ করছিলেন। এ সময় খড়ির মধ্যে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। গুরুতর অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।একইদিন সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বুলবুলি বেগম (৩৫) নামের আরেক গৃহবধূ চুলা থেকে ছাই তুলতে গিয়ে সাপের কামড়ের শিকার হন। তাকেও একই প্রক্রিয়ায় চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়া হলে, পথেই মৃত্যু ঘটে।অন্যদিকে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী (৪৫) নামে এক গৃহবধূ নিজ ঘরের মেঝেতে খাল দেখতে পেয়ে পা দিয়ে খালের মুখ বন্ধ করার চেষ্টা করেন। তখন খালের মধ্যে থাকা সাপটি তাকে কামড় দেয়। তিনি সেখানেই ছটফট করতে করতে মারা যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম জানান, ‘আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর লক্ষণ এবং সাপের প্রকারভেদ অনুযায়ী চিকিৎসা শুরু করতে হয়। সাপে কাটা দুই রোগীর অবস্থাই ছিল অত্যন্ত আশঙ্কাজনক এবং একজনের ক্ষেত্রে সিমটমও স্পষ্ট ছিল না। তাই উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হয়েছিল।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা Read more

ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এশিয়ার এক মুসলিম দেশ
ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এশিয়ার এক মুসলিম দেশ

ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। Read more

নেপালের জেন-জি আন্দোলনের কে এই মাস্টারমাইন্ড
নেপালের জেন-জি আন্দোলনের কে এই মাস্টারমাইন্ড

নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্বে পতন হয়েছে কেপি শর্মা অলির সরকারের। এখন সেই আন্দোলনের নেপথ্যের মূল নায়ক হিসেবে সামনে এসেছে Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’

দায়িত্ব নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার কথা বললেও বৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প নিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারকে; ঠান্ডায় মানুষের দুর্ভোগ Read more

ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন