ময়মনসিংহের নান্দাইলে বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. জামাল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই এলাকার শিরু মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, মো. জামাল উদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশে গরুর খাবারের জন্য বিলে ঘাস কাটতে যান। তখন বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে উদ্ধার করে বাড়ি আনার সময় তার মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, ‘খবর পেয়েছি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা, আটক ২
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা, আটক ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালি (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার Read more

বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর Read more

টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপের পর্দা উঠছে আজ, প্রথম দিনে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। Read more

শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২
শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২

সেনাবাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও রাজশাহী সেক্টর কমান্ডারের নাম ব্যবহার করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার Read more

শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন