ফিনল্যান্ডের আধুনিক ফুটবল ছেড়ে দেশের টানে বাংলাদেশে ফিরেছিলেন তারিক কাজী। ২০১৯ সালের নভেম্বরে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করে কিছুদিনের মধ্যেই পেয়ে যান বাংলাদেশের পাসপোর্ট। সেই থেকেই লাল–সবুজের জার্সি গায়ে তোলা এই লেফটব্যাক গত ছয় মৌসুম ধরে খেলেছেন দেশের অন্যতম বড় ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে। কিন্তু সেই পথচলার ইতি ঘটল আর্থিক অনিশ্চয়তায়।এক বছরেরও বেশি সময় ধরে বকেয়া বেতন ও নিয়মিত পারিশ্রমিক না পাওয়ায় ক্লাবের সঙ্গে চুক্তি আইনগতভাবে বাতিল করেছেন তারিক। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি লিখেছেন, ‘আজ (শুক্রবার) আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি আইনগতভাবে বাতিল করেছি।’বসুন্ধরা কিংসে বেতন–বকেয়ার অভিযোগ নতুন নয়। তবে চুক্তির কারণে অনেক খেলোয়াড় প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। তারিকও এতদিন নীরব ছিলেন। ভেবেছিলেন পরিস্থিতি বদলাবে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের আচরণ একই থাকায় অবশেষে মুখ খুলেছেন এই লেফটব্যাক।নিজের আবেগঘন বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘একজন ফুটবলারের জীবনে এমন সময় আসে, যখন নীরবতা সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। এক বছরের বেশি সময় ধরে আমি অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্যে দিয়ে গিয়েছি। এটা শুধু আর্থিক কষ্ট ছিল না, ছিল মানসিক চাপও। তবুও প্রতিদিন মাঠে নেমেছি একই ভালোবাসা নিয়ে।’কোচ, সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি জানি দেশে এমন আরও অনেক ফুটবলার আছেন, যারা আরও কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। কারণ কিছু ক্লাব নিয়মিতভাবে খেলোয়াড়দের বেতন পরিশোধ করে না। তাদের সংগ্রাম হয়তো আলোচনায় আসে না, কিন্তু তারাই ফুটবলটাকে টিকিয়ে রাখছেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা Read more

ক্লাব বিশ্বকাপে চেলসির উড়ন্ত সূচনা
ক্লাব বিশ্বকাপে চেলসির উড়ন্ত সূচনা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে প্রত্যাশিতভাবেই আধিপত্য দেখাচ্ছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। অকল্যান্ড সিটিকে ১০ গোলে উড়িয়ে Read more

গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা
গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা

করোনার সংক্রমণ এড়াতে যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন Read more

রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?
রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?

এ বছরের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁদের মধ্যে একজন হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ওমর এম ইয়াগি। ‘মেটাল-অর্গানিক Read more

ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল
ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রসংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন