কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা ̄খিলা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাস রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা খিলা বাজার এলাকায় একটি মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ণ নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে আসা ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী নীলাচল বাস পিছন থেকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।এ সময় বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শাহ আলম (৬৫) নামে এক যাত্রী নিহত হয়। সে খিলা ইউপির উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।ঘটনাস্থল থেকে অবচেতন অবস্থায় গুরুতর আহত অটোরিকশা চালক বাদল (১৫) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমান (৬২) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাকসাম হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’
‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’

'অতিরিক্ত পড়াশোনার চাপে চিরকুটে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালবাসার প্রতিদান Read more

টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত
টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণ চক্র ও মানবপাচারে জড়িত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ১৮ বছর Read more

বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার
বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা Read more

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত Read more

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ
দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

কেউ কোনো দল ত্যাগ করলে, বা নিজেকে পরিবর্তন করে বিশেষভাবে পবিত্রতা লাভের উদ্দেশ্যে দুধ দিয়ে গোসল করতে দেখা যায় অনেককে। Read more

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে ধনু নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাস (৫০) এর ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন