মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন বনশ্রী। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আসর মাদারীপুরে তাকে দাফন করা হবে। মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের মেয়ে বনশ্রী সাত বছর বয়সে পরিবারসহ ঢাকায় পাড়ি জমান। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনা’র তিন সন্তানের মধ্যে তিনি বড়। ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনীত এ ছবি ব্যবসা সফল হয় এবং তাকে এনে দেয় পরিচিতি। পরবর্তীতে নায়ক মান্না, আমিন খান ও রুবেলের বিপরীতেও নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। তবে খুব বেশি দিন রুপালি জগতে টিকে থাকতে পারেননি বনশ্রী। ভাগ্যের পরিহাসে সিনেমা থেকে ছিটকে পড়েন এবং জীবনের শেষ সময়টুকু কাটে দারিদ্র্য আর অবহেলায়। জনপ্রিয় নায়িকা হয়েও বস্তিতে বাস করেছেন তিনি। দুই সন্তানের মধ্যে মেয়েটি ছিনতাই হয়ে যায়। রেখে গেছেন শুধু এক পুত্রসন্তানকে। চলচ্চিত্রপ্রেমীরা বনশ্রীর এই করুণ পরিণতিকে ‘ঢাকাই সিনেমার এক বেদনাদায়ক অধ্যায়’ হিসেবে দেখছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা
ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন Read more

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে Read more

বাঘায় মোবাইল কোর্টে খাঁচাবন্দী ঘুঘু পাখি অবমুক্তি ও জরিমানা
বাঘায় মোবাইল কোর্টে খাঁচাবন্দী ঘুঘু পাখি অবমুক্তি ও জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার পৌর বাজারে বন্যপ্রাণী ঘুঘু বিক্রির অভিযোগে বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা Read more

পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের
পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের

ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনের সঙ্গে Read more

কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় Read more

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস. এম. আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন