কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ধরলা ও বারোমাসিয়া সহ বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। ফলে নদীর তীরবর্তী মানুষের মধ্যে বন্যা নিয়ে বাড়ছে বড় ধরনের উদ্বেগ। কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। এতে আমনসহ বিভিন্ন ফসল ক্ষেত তলিয়ে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পানি বাড়ার গতি দেখে তারা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।স্থানীয়রা জানায়, পানি আরও বৃদ্ধি পেলে পানিতে তলিয়ে থাকা ধানসহ অন্য ফসলের ক্ষতি হবে। আর দ্রুত পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত হবেন তারা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।উপজেলা সোনাইকাজী এলাকার আশরাফুল ইসলাম জানান, ধরলার পানি কখন বাড়ে কখন কমে কিছুই বুঝি না। পানি বাড়ার ফলে তার প্রায় দুই বিঘার জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। একই এলাকার কৃষক আব্দুল হোসেন বলেন, গত সোমবার সকাল থেকে ধরলার পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। উজান থেকে পানি নেমে আসছে নিরবচ্ছিন্নভাবে। যদি এমনভাবে বাড়তেই থাকে, তাহলে বন্যা ঠেকানো কঠিন হবে। হঠাৎ করে প্লাবন হলে আমাদের মতো নদীর পাড়ে থাকা মানুষজন বিপদে পড়ে যাবে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী দুই দিন ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। ফলে জেলার নদ-নদীগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ জানুয়ারি) জেলা Read more

মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা দেওয়া হচ্ছে না সেই আনিসার
মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা দেওয়া হচ্ছে না সেই আনিসার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদের এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়া হচ্ছে না। মায়ের স্ট্রোকের কারণে Read more

নিজেকে নির্দোষ দাবি করলেন জিয়াউল আহসান
নিজেকে নির্দোষ দাবি করলেন জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক সেনা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। শতাধিক গুম ও খুনের মামলায় নিজের Read more

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

পর্দা নেমেছে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের। যেখানে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন