বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে বেদম মারধর করে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় ১৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকা থেকে ইউপি সদস্য জাহিদুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ (৫৫) কে গত ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে মসজিদের সামনে থেকে ডেকে নিয়ে শেরুয়া বটতলায় নির্মাণাধীন একটি হোটেলের ভেতরে আটক করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁর পিঠ ও ডান পা ভেঙে ফেলা হয়। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় আসামিরা। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ঘটনায় ইমাম নুর মোহাম্মাদের ছেলে জাকারিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার আসামিরা হলো- শাহ আলম (৩৬), শাহাদৎ হোসেন (২৫), জাহিদুল ইসলাম (৪২), রাসেল (৪০), উজ্জল হোসেন (২৫) ও জনি (২২)। পরে আসামিদের গ্রেফতারের দাবিতে গত শুক্রবার জুমার নামাজ শেষে এলাকার তিনটি মসজিদের মুসুল্লি ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঊল্লেখ্য, সরকার পরিবর্তনের পর পুলিশের কাজে বাঁধা, নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদকের পদ থেকে জাহিদুলকে বহিস্কার করা হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘ইউপি সদস্য জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে: দুদু
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে: দুদু

বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি Read more

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দ্যেশে ভাষণ দেবেন।আজ আনুমানিক দুপুর ১২টায় তিনি এই ভাষন দিবেন। তার এই ভাষণ বাংলাদেশ Read more

বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম
বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

গত মৌসুমে ছিলেন দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার Read more

এটিএম আজহারের মুক্তিতে ৪’শ এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ
এটিএম আজহারের মুক্তিতে ৪’শ এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে এতিমদের সম্মানে পিরোজপুরের ৫টি উপজেলায় জামায়াতের আয়োজনে প্রায় Read more

ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ
ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ

ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। গতকালের তুলনায় দূষণ বেশ কমে আজ সহনীয় পর্যায়ে আছে ঢাকার বাতাস। আজ সোমবার (২ জুন) বিশ্বে Read more

চাঁদ দেখা কমিটির সভা শুরু
চাঁদ দেখা কমিটির সভা শুরু

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে বৈঠকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন