ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের আশ্বাস ও দুর্গাপূজা উপলক্ষে জন ভোগান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেন তারা।আন্দোলনকারী সমন্বয়ক কর্তৃপক্ষ জানায়, আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ থাকবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে হয়রানি করলে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে আগামী রোববারের মধ্যে তাদের ৫ দফা দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন নেতারা।আন্দোলনকারী নেতা পলাশ মিয়া বলেন, ‘যদি রবিবারের মধ্যে আমাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হয়, তবে আমরা আবারও লাগাতার আন্দোলনে নামব। আর আইনশৃঙ্খলা বাহিনী কাউকে হয়রানি করলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি দেওয়া হবে।’সোমবারের সহিংসতার পর মঙ্গলবার সকাল থেকেই ভাঙ্গায় পরিস্থিতি ছিল থমথমে। পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান নিলেও মহাসড়ক অবরোধ করেননি। ফলে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন আছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘এ দাবিতে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা যাবে না। কেউ অবরোধের চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।’জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী বলেন, ‘শুরু থেকেই ভাঙ্গার আন্দোলনে বিএনপি যুক্ত ছিল। তবে বিষয়টি উচ্চ আদালতে যাওয়ার পর আমরা আন্দোলনে ছিলাম না। কিন্তু ফ্যাসিস্টদের দোসররা ঢুকে গতকাল ভাঙচুর চালিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশ করে। এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের পর থেকেই ভাঙ্গায় অব্যাহত রয়েছে আন্দোলন।এরই অংশ হিসেবে স্থানীয় জনতা তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। দ্বিতীয় দিনে আন্দোলন সহিংস রূপ নেয়। বেলা ১১টার দিকে ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের অন্তত ছয়টি পয়েন্ট অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। ফলে ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজিত জনতা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিসসহ সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় অন্তত ১২শ সদস্য।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএন
পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএন

পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএনকাশ্মীরে হামলাকে কেন্দ্র করে টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও Read more

ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

জুলাই গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের হাতে শিক্ষার্থী নির্যাতনের Read more

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২
কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া Read more

পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিহত এমদাদুল ফরাজী (৩০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন