দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে ৫জনকে বরগুনা পুলিশ লাইন্সে এবং কোর্ট পরিদর্শক বশির আলমকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।জানা গেছে, গত ২ সেপ্টেম্বর আমতলী আদালতের পুলিশ ব্যারাকে গ্রেফতারকৃত পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আরিফ-উল হাসানের সঙ্গে দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে ব্যারাকে বসে থাকতে। ওই সময় কোর্ট পরিদর্শক বশির আলমকেও উপস্থিত থাকতে দেখা যায়।ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, ঘটনার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। নির্দেশনা অনুযায়ী আমতলী আদালতে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার তাইওয়ানে ভূমিকম্পের আঘাত
এবার তাইওয়ানে ভূমিকম্পের আঘাত

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে এই ভূমিকম্প হয়েছে বলে দ্বীপটির আবহাওয়া Read more

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী ৭ই এপ্রিল, সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা Read more

শুধু পারমাণবিক নয়, আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত-পাকিস্তান
শুধু পারমাণবিক নয়, আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তান যখন আবারও তাদের চিরচেনা 'যুদ্ধ-যুদ্ধ খেলায়' জড়াতে চলেছে - যা এইবার আগের যেকোনো বারের চেয়ে ভয়াবহ হতে Read more

সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়,শুক্রবার সকালে গোপন Read more

চলনবিলে অবাঞ্ছিত কচুরিপানায় কৃষকদের ভোগান্তি
চলনবিলে অবাঞ্ছিত কচুরিপানায় কৃষকদের ভোগান্তি

মৎস্য ও শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দেশের সর্ববৃহৎ বিল চলনবিল। নাটোরের সিংড়া উপজেলায় এখন বোরো চাষের ভরা মৌসুম। বন্যার পানি Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন