ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।পোস্টে তিনি লিখেছেন, গত ১৯শে আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়কের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে, তা সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন-এই প্রত্যাশা করি।তিনি আরও লিখেছেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।হাসিবুল লিখেছেন, সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, আটক ১
সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, আটক ১

নাটোরের সিংড়ায় চাঁদা না দেওয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন কে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে Read more

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাইজপাড়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় ফারজিয়া (০৬) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা নাগাদ Read more

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ
ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৯ Read more

ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন
ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন

এক গবেষণায় বলা হয়েছে, ভারতে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি। এর জন্য সম্ভাব্য কারণ হিসাবে জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের মতো বিষয় Read more

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে গাজীপুরে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। Read more

পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’
পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’

ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার খবর রয়েছে। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন