সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হওয়া পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয় অবশেষে ভেঙে ফেলা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে পৌর কর্তৃপক্ষ একটি (ব্যাকহো) খনন যন্ত্রের মাধ্যমে পরিত্যক্ত বিদ্যালয়টি ভাঙার কাজ সম্পন্ন করে।প্রতিবন্ধীদের জন্য একসময় মহৎ উদ্যোগে নির্মিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সাম্প্রতিক সময়ে সেখানে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন।পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয়ের ইতি টানায় শহরজুড়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের এমন পদক্ষেপে শহরের চিত্র বদলাবে এবং অন্য পরিত্যক্ত স্থাপনাগুলোতেও নজর দেওয়া হবে।বিদ্যালয়টি ভাঙা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মাদকসেবীদের দখলদারিত্ব থেকে মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, ‘বিদ্যালয়টি সরকারি জায়গায় নির্মিত হয়েছিল। এটির কোন কার্যক্রম ছিল না। মূলত বিদ্যালয়ের ব্যানারে সরকারি জায়গা দখল করে রেখেছিল একটি মহল। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এটি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের আস্তানায় পরিণত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা সময় নেয়ার পরও তাদের ঘরটি স্থানান্তর করেনি। তাই আজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Näin Suomalaiset Nostelevat Voittojaan Pikakasinoilla Optimaalisesti
Näin Suomalaiset Nostelevat Voittojaan Pikakasinoilla Optimaalisesti

Näin Suomalaiset Nostelevat Voittojaan Pikakasinoilla Optimaalisesti Pikakasinoiden suosio Suomessa kasvaa jatkuvasti, ja monet pelaajat pyrkivät maksimoimaan voittonsa näillä nopeatempoisilla kasinosivustoilla. Read more

নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল Read more

মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান
মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ২ ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের Read more

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন
যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন Read more

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই Read more

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা
ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা

মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন