বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দরগাহাট বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তাঁর মেয়ে আরাত (৬)।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় আদমদীঘি যাচ্ছিলেন। পথে দরগাহাট এলাকায় ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান।ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালকের নাম জানা যায়নি।ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মা-মেয়ের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

দিনাজপুরের বীরগঞ্জে একটি ট্রাকের সঙ্গে একটি মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স Read more

‘জাতীয় বাল পুরস্কার’ নিয়ে মোদির সঙ্গে দেখা করবেন বৈভব
‘জাতীয় বাল পুরস্কার’ নিয়ে মোদির সঙ্গে দেখা করবেন বৈভব

মাত্র ১৪ বছর বয়সেই নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। বিহারের এই কিশোর ক্রিকেটার নিজের ব্যাটিং দিয়ে যেমন সবাইকে তাক লাগিয়েছেন, তেমনি Read more

দুর্বল শাসন ব্যবস্থার করণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভাল
দুর্বল শাসন ব্যবস্থার করণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা Read more

বন্ধ করা হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান
বন্ধ করা হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

ভয়াবহ খারাপ অবস্থায় থাকা ব্যাংকবহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, Read more

পত্রিকা: ‘জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
পত্রিকা: ‘জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’

ভারত-বাংলাদেশ সম্পর্ক, নির্বাচনের প্রস্তুতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে নানা ধরনের খবর আজ ঢাকা থেকে প্রকাশিত Read more

মেট্রো দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের কালামের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলো বিএনপি
মেট্রো দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের কালামের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলো বিএনপি

রাজধানীর মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের ব্যবসায়ী আবুল কালাম আজাদের পরিবারের পাশে দাঁড়ালেন শরীয়তপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন