বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি যৌনপল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ। এরআগে ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। এ ঘটনায় লাল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে অক্ষম ইসরায়েল: জন কেরি
ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে অক্ষম ইসরায়েল: জন কেরি

ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে মেহের Read more

ভোলার ১৪টি গ্রামে ঈদ আগামীকাল
ভোলার ১৪টি গ্রামে ঈদ আগামীকাল

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ১৪টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। বৃহস্পতিবার (৫ Read more

যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা Read more

এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ Read more

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সারাদেশে উদযাপিত হবে আগামীকাল শনিবার (৭ জুন)। ইতোমধ্যে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ঈদ জামাতের Read more

ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন