চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের দুই জনসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় ঈগল বাস ও দুটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার হাশিমপুর এলাকার করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে মো. সেলিমের স্ত্রী শামিমা আক্তার, ময়মনসিংহের মোঃ শরিফ।আহতরা হলেন- জকুম বাহার, জাকের হোসেন, মাহবুব, মারুফ, শরীফ, পলাশ, বেবি আক্তার ও মোঃ রহিম।প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির বাসটি দুটি নাম্বার বিহীন সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দশ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিসিজি ট্রাস্ট মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. মহিউদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা নিয়েছি। গাড়িগুলো জব্দ করা হয়েছে, কাউকে আটক করা সম্ভব হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার Read more

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ Read more

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

আগামী ৩ থেকে ২৭ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২১ সদস্যের চূড়ান্ত দল Read more

জাতিসংঘের বেশিরভাগ রিপোর্টই কেউ পড়ে না: মহাসচিব
জাতিসংঘের বেশিরভাগ রিপোর্টই কেউ পড়ে না: মহাসচিব

জাতিসংঘ বছরে ১ হাজারের বেশি রিপোর্ট প্রকাশ করে। কিন্তু এর বেশিরভাগই খুব একটা পড়া হয় না। সংস্থাটির কর্মপদ্ধতি ও ব্যয় Read more

‘ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে নিয়ে আসা জরুরি’
‘ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে নিয়ে আসা জরুরি’

বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেনর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের Read more

ট্রাম্পের হামলাকে ‘যুদ্ধের সূচনা’ বললো হুতি যোদ্ধারা
ট্রাম্পের হামলাকে ‘যুদ্ধের সূচনা’ বললো হুতি যোদ্ধারা

ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই দাবির পর প্রথম হুমকি এসেছে ইয়েমের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন