রাজশাহীর পুঠিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াসব্লক (বাথরুম) নির্মাণ কাজ গত ৬ মাস ধরে স্থবির হয়ে পড়ে আছে। যার নির্মাণ ব্যয় প্রায় ২ কোটি ৪৪ হাজার টাকা। কোথাও কোথাও আংশিক কাজ করে লাপাত্তা হয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, রাজনৈতিক প্রভাব ও খামখেয়ালীপনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার গাফিলতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীর পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে স্থানীয় অভিভাবকদের মাঝে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাদের অনিয়ম ও গাফিলতিতে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে বাথরুমগুলো নির্মাণ কাজ শেষ না হওয়ায় শিশু শিক্ষার্থীরা অনেকটাই বাধ্য হয়ে খোলাস্থানে মলমূত্র ত্যাগের কাজ করছে।জানা গেছে, ২০২১ সালে ৩টি কাজ ও ২০২৪ অর্থ বছরে উপজেলায় আরো ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বাথরুম (ওয়াসব্লক) নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে বাশঁপুকুরিয়া, গন্ডোগোহালী ও গাঁওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটির কাজের দায়িত্ব পেয়ে ছিলেন সারা ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা বিদ্যালয় তিনটির কাজ শেষ না করে পালিয়ে গেছেন। এর প্রতিটি ওয়াসব্লক নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১৪ লাখ ২৮ হাজার টাকা করে।২০২৪ সালে উজালপুর, ফুলবাড়ি, মোহনপুর, ভূবন নগর, নওদাপাড়া, ঝলমলিয়া, পীরগাছা, বিড়ালদহ, ভাড়রা, কান্দ্রা কারবালা ও মীর ওসমানসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ওয়াসব্লক নির্মাণের দায়িত্ব পান জোবেদা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত ৬ মাস ধরে কাজ সম্পন্ন না করে ফেলে রেখেছে। এর প্রতিটি কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার টাকা করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে ১০ প্রতিষ্ঠানের নির্মাণ কাজ ৬ মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।এ বিষয়ে বাঁশপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বলেন, বর্তমানে বিদ্যালয়ে যে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যে বাথরুম আছে তা ব্যবহার করার মতো নয়। ঠিকাদার ও শিক্ষা অফিসকে একাধিকবার বাথরুমের সমস্যার বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ওয়াসব্লক নির্মাণের কাজগুলো শেষ করার প্রয়োজন রয়েছে। ছোট শিশু বাচ্চারা বাধ্য হয়ে খোলা মাঠে কিংবা বিদ্যালয়ের পাশের বাড়িতে গিয়ে বাথরুমের কাজ করতে হচ্ছে।এদিকে উজালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর রহমান বলেন, ঠিকাদার ধীরগতিতে কাজগুলো করছেন। তারা নির্মাণ কাজ শেষ করছেন না। নির্মাণ সামগ্রীগুলো বিদ্যালয়ের ভিতর অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছেন। এতে করে যেকোনো সময়ে শিশুরা দুর্ঘটনা শিকার হতে পারে।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার মকবুল হোসেন বলেন, অর্থ সংকটের কারণে কাজ সাময়িক বন্ধ করে রাখা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পুনরায় কাজ শুরু করা হবে।এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, যে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের নির্মাণ কাজ ঠিকাদার সম্পন্ন না করে পালিয়ে ছিলেন, তারা পুনরায় কাজ শুরু করেছেন। বাকি যে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাদার কাজ না করার অভিযোগ উঠেছে, তারাও আগামী সপ্তাহ থেকে নির্মাণ কাজ শুরু করার কথা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি
ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি

সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না— এমন Read more

শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

কুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
কুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দীনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা Read more

যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা
যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা

যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ Read more

নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা, নিহত ১
নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার  প্রতিবাদ করায় হামলা, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন