কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন লোক সংগীতের শিল্পী ফরিদা পারভীন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানে মা-বাবার কবরে তাকে দাফন করা হয়।এর আগে রাত ৮টা ২৩ মিনিটে ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানে পৌঁছায়। তার লাশবাহী অ্যাম্বুল্যান্স গোরস্তানের সামনে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় লালন সম্রাজ্ঞী ফরিদার ভক্ত, সংগীত শিল্পী, পরিবার, স্বজন ও স্থানীয়দের শোকে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তার মরদেহ দেখতে ও জানাজায় অংশ নিতে ছুটে আসেন কবি ফরহাদ মজহার, কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফিনসহ কুষ্টিয়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, লালন ভক্ত, অনুরাগীসহ সাধারণ মানুষ। অতঃপর রাত ৯টায় জানাজা শেষে বাবা-মায়ের কবরে তাকে দাফন করা হয়।লোক সংগীতের সম্রাজ্ঞী খ্যাত ফরিদা পারভীন গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন। ফরিদা পারভীনের মৃত্যুর খবরে শিল্পী, কলাকুশলীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে শিল্পীর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে জানাজা শেষে মরদেহ কুষ্টিয়াতে নিয়ে আসা হয়।ফরিদা পারভীন বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে। গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লালনের গানের বাণী ও সুরকে দেশ-বিদেশে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান সর্বজনস্বীকৃত। শুরুতে নজরুল সংগীত ও আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হয়। তবে তার সংগীত জীবনের বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। বাংলাদেশের লালন সংগীতের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহষ্পতিবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বিস্তারিত Read more

চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় Read more

এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত
এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত

দীর্ঘ  ৫৮ বছর পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে জয় পেয়েছে ভারত। এই ভেন্যুতে ভারত ১৯৬৭ সাল হতে টেস্ট খেললেও প্রথম Read more

আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে শেষ হয়ে গেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ Read more

খাগড়াছড়িতে অপহৃতদের খোঁজে যৌথবাহিনীর অভিযান, আটক ৭
খাগড়াছড়িতে অপহৃতদের খোঁজে যৌথবাহিনীর অভিযান, আটক ৭

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জনের খোঁজ এখনো মেলেনি। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।অভিযানে জেলা সদরের ভাইবোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন