কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেলসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পালপাড়া রেললাইনের পাশে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত ব্যবসায়ী জামশেদ ভূঁইয়া (৪২) নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির মৃত সাবেক কমিশনার আব্দুল কুদ্দুস ভূঁইয়ার তৃতীয় পুত্র।পুলিশ জানায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে জামশেদ ভূঁইয়া বাসা থেকে বের হয়ে মাগরিবের নামাজ আদায় করতে যান। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। দীর্ঘ সময়েও কোনো খোঁজ না মেলায় তার বড় ভাই কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। পরদিন বিকেলে স্থানীয়দের চোখে পড়ে রেললাইনের পাশে পড়ে আছে জামশেদের নিথর দেহ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় জামশেদের ভাই থানায় অভিযোগ করেছিলেন যে মাগরিবের নামাজে বের হওয়ার পর থেকে তিনি আর বাসায় ফেরেননি। রোববার বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি এবং দ্রুত দায়ীদের আইনের আওতায় আনা হবে।নিহত জামশেদ ভূঁইয়ার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একের পর এক হত্যাকাণ্ডে কুমিল্লায় নিরাপত্তাহীনতা বাড়ছে বলেও অভিযোগ তুলছেন স্থানীয়রা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরখাস্ত রিজওয়ান, নতুন অধিনায়ক আফ্রিদি
বরখাস্ত রিজওয়ান, নতুন অধিনায়ক আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ফিরে পেলেন শাহিন আফ্রিদি। ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে শাহিন Read more

কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ
কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ

অনলাইন ক্যাসিনো বা জুয়া একটি ভয়ংকর আতঙ্কের নাম। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম জুয়ায় আকৃষ্ট হচ্ছে। এতে করে লোভে Read more

অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আর যখন সেটি বিশ্বকাপ মঞ্চে, তাও আবার নারীদের — তখন উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে। Read more

আফগান-সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ পাকসেনাসহ ৪৫ সন্ত্রাসী নিহত
আফগান-সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ পাকসেনাসহ ৪৫ সন্ত্রাসী নিহত

আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তালেবানের ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে দেশটির বাজাউর এবং দক্ষিণ Read more

ইরানে মার্কিন হামলায় মোদির উদ্বেগ প্রকাশ
ইরানে মার্কিন হামলায় মোদির উদ্বেগ প্রকাশ

ইসরায়েল সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের অন্তত Read more

পাকিস্তানের প্রশংসা করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী: রিপোর্ট
পাকিস্তানের প্রশংসা করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী: রিপোর্ট

সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রশংসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন