নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার নতুন এ তথ্য জানিয়েছে।গত সোমবার ও মঙ্গলবার নেপালে জেন-জির আন্দোলন তীব্র হয়। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পালিয়ে যান। তিনি পালানোর পর বিক্ষোভকারীরা সরকারের মন্ত্রী-এমপি, সরকারি ভবন, আদালত এমনকি পার্লামেন্টে আগুন দেন। এখন সেসব ভবন থেকে পুড়ে যাওয়া মানুষের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।কেপি শর্মা পালানোর দিন নেপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ে। এতে করে ফায়ার কর্মীরাও আগুন দেওয়া ভবনগুলোতে কোনো উদ্ধার অভিযান চালাতে পারেনি।নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুড়াধোকি বলেছেন, “শপিং মল, বাড়ি এবং অন্য যেসব ভবনে আগুন দেওয়া হয়েছিল সেগুলোতে এখন মরদেহ পাওয়া যাচ্ছে।”এরআগে গতকাল শনিবার ৫১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল নেপাল সরকার। আজ রোববার নতুন তথ্য দেওয়া হয়েছে। এতে দেখা যাচ্ছে, গণআন্দোলনে আহত হয়েছেন ২ হাজার ১১৩ জন।কেপি শর্মা পদত্যাগের পর গত শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।আজ রোববার তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সুশীলা বলেছেন, যারা আন্দোলনের মধ্যে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা নেপালি হলে তিনি লজ্জিত। তিনি বলেন, “যারা জরুরি এসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে তারা যদি নেপালি হয়ে থাকে, আমি লজ্জিত। তাদের কীভাবে নেপালি বলা যায়।”সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর

মালয়েশিয়ায় কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের ন্যূনতম ১ হাজার ৭০০ রিঙ্গিতের কম বেতন দেয়, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ জনশক্তি বিভাগে (JTK) অভিযোগ Read more

রিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ
রিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১৬ মণ জাটকাসহ একটি ট্রলার Read more

‘উন্নয়ন কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’
‘উন্নয়ন কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’

ময়মনসিংহের ত্রিশালে চলমান উন্নয়ন কাজের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিয়ে অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তারা বলেছেন, ঠিকাদারদেরকে চলমান Read more

অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব
অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিইউর পেসেন্ট দিয়ে দেশে কোনোভাবেই সুষ্ঠু Read more

যমজ ভাইয়ের যমজ সাফল্য: এসএসসিতে একই ফলাফল
যমজ ভাইয়ের যমজ সাফল্য: এসএসসিতে একই ফলাফল

শরীয়তপুর জেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী গ্রামে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। যমজ দুই ভাই বাইজিদ হাসান ও জিহাদ হাসান এসএসসি Read more

ভার্জিনিয়ার প্রেমে বুঁদ ভিনিসিয়াস জুনিয়র
ভার্জিনিয়ার প্রেমে বুঁদ ভিনিসিয়াস জুনিয়র

চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান-আমেরিকান টিভি উপস্থাপক, উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া সাংবাদিক লিও দিয়াসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভিনিসিয়াসের সঙ্গে তার সম্পর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন