ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, পি.আর. সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ব থাকে না। অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতীর মহৌৎসব, সহিংসতা, নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকে না। পি.আর. পদ্ধতির নির্বাচনের ফলে নিবন্ধিত প্রায় প্রত্যেকটি দলের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। কোন দল বা সংস্থা, গোষ্ঠী, যে কোন পেশাজীবী সংগঠন তথা আপামর জনগণের নতুন কোন দাবী আদায়ের ক্ষেত্রে পার্লামেন্টেই আলোচনা-পর্যালোচনার মাধ্যমে যাবতীয় মৌলিক সমস্যার সমাধান হবে। এতে করে পার্লামেন্টেই হবে সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ন বিষয়ের আলোচনার কেন্দ্রবিন্দু। বরিশালে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, যার ফলে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি, বিভাজন, মারামারী, হানাহানি, দাঙ্গা-হাঙ্গামা, অরাজকতা, হরতাল, অবরোধ, ঘেরাও, জ্বালাও-পোড়াও, অগ্নি সংযোগ, হামলা-মামলা, লুটতরাজ, প্রতিহিংসার দানবীয় অপরাজনীতির অবসান হয়ে কাঙ্খিত শান্তিপূর্ণ প্রতিযোগিতার রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হবে।রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরো বলেন, দেশের জনগণ স্বচ্ছন্দময় জীবন যাপন করবে। দেশময় স্থিতিশীলতার কারণে বন্ধুপ্রতীম আন্তর্জাতিক বিদেশী বিশিষ্ট ব্যবসায়ীদের নির্বিঘ্নে নির্ভাবনায় বিনিয়োগ আসবে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। ফলে বেকারত্বের অভিশাপ থেকে জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, সুখী, সমৃদ্ধ, শান্তিময় আদর্শ রাষ্ট্র।বিশ্বের প্রায় ৯১টির বেশী দেশ কোনও না কোন প্রকারের পি.আর. পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। এর মধ্যে শতভাগ পি.আর. পদ্ধতি ব্যবহার করে নির্বাচন আয়োজন হয়ে থাকে – বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ইত্যাদি দেশসমূহে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পি.আর. পদ্ধতিতে নির্বাচনের দাবী করে আসছে। এ দাবী দিন দিন জনপ্রিয় হচ্ছে। পি.আর. পদ্ধতিতে নির্বাচন এ সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গণ-দাবী। অথচ একটি দল পি.আর. পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করে আসছে। তারা আমাদের দেশের বৈরী রাষ্ট্রের এজেন্ডা এ বাংলাদেশে বাস্তবায়ন করার হীন অপচেষ্টায় লিপ্ত।ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল নগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-০১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, জেলা সহ-সভাপতি মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, নগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হক। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা ও নগর নেতৃবৃন্দ প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

সিরাজদিখানে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ি গ্রেপ্তার
সিরাজদিখানে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ি গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের Read more

হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
হেরে সিরিজ শুরু  করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই Read more

কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে Read more

ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) এই সাজা কার্যকর হয়। দেশটির বিচার বিভাগ Read more

বিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধে
বিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন 'প্যাসিফিক ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম হাসানুজ্জামান টিটুর বিরুদ্ধে এক বিদেশি বিনিয়োগকারীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন