যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবের প্রতীক। এই অর্জনকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ এরফান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে টুপি নিয়ে বিরোধ, মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা
নোয়াখালীতে টুপি নিয়ে বিরোধ, মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত এক মাদরাসা ছাত্রকে বিভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।সোমবার Read more

প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল ও ড্রোন হামলা আতঙ্কে। শোবার ঘরে থেকে কর্মস্থান Read more

সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ
সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা Read more

তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন
তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত Read more

ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?
ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?

২০১৯ সালের নভেম্বরে ইরানের রাজপথে জনবিক্ষোভ চলাকালে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওই বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ভূমিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন