পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও পূর্ব শত্রুতার জের ধরে রুহুল কুদ্দুস (১৪) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা ঘটে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণকারী গ্রুপের তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসীসহ অপর গ্রুপের লোকজন। পুলিশের কাছে থেকে আটককৃতদের জোর করে ছিনিয়ে নিয়ে গেছে তাদের সহযোগীরা। বর্তমানে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ রাসেল পারভেজ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে রুহুল কুদ্দুস নামে ওই স্কুল ছাত্র যোগদান করে এবং পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকালে স্থানীয় প্রতিপক্ষ গ্রুপ কাজী শাহিনুর রহমান বাপ্পীর নেতৃত্বে লাঠিসোঁটা সজ্জিত একদল যুবক তাকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলে আবারো দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় বিএনপির হাবিবুর রহমান হাবিব সমর্থিত অপর প্রতিপক্ষ কাজী শাহিনুর রহমান ওরফে কালা বাপ্পী ও পাবনা জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ নুরুন্নবীর নেতৃত্বে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। পরে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ গ্রুপের লোকজন ও স্থানীয় এলাকাবাসী অপর গ্রুপের অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় অস্ত্রধারী কালা বাপ্পী গ্রুপের লোকজন জোর করে আটককৃত তাদের তিন সহযোগীকে ছিনিয়ে নিয়ে যায়। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা চেয়ে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রাসেল পারভেজ ও তার সমর্থকরা আজ দুপুরে একটি প্রতিবাদ সমাবেশও করেন।প্রতিবাদ সমাবেশে রাসেল পারভেজ বলেন, ‘আমি পাবনা-৪ আসনে ধানের শীষের কান্ডারি জাকারিয়া পিন্টুর রাজনীতি করি। আর আমার অনুষ্ঠানে এসেছে বলে আমাদেরই এক ছোট ভাইকে পিটিয়ে আহত করেছে হাবিব সমর্থিত কালা বাপ্পী ও তার লোকজন। এমন প্রতিহিংসার রাজনীতি আমাদের জন্য অশনি সংকেত। শুধু তাই নয়, তারা গতকাল রাতে আবারো আমার অফিস ও লোকজনের উপর হামলার চেষ্টা করে তা ব্যর্থ হয়। পরে তারা গুলিবর্ষণ করেছে। অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি, তারা পুলিশের কাছ থেকে আটককৃতদের ছিনিয়ে নিয়ে গেছে।’স্থানীয়রা জানান, ‘সামান্য কিছু হলেই গোলাগুলির মত ঘটনা ঘটছে। পুলিশের কাছে থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এসব ঘটনা প্রতিনিয়ত ঘটলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’এসব ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত অপর গ্রুপের কাজী শাহিনুর রহমান বাপ্পী ওরফে কালা বাপ্পী এবং মোঃ নুরুন্নবীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।তবে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, ‘পূর্বের ছোটখাটো বিষয় নিয়ে বাচ্চাদের মধ্যে একটু ঝামেলা ছিল যার কারণে গতকাল এ ঘটনা ঘটেছে। তবে এ ছোট ঘটনাকে বড় করে পুলিশের সামনে রাসেল পারভেজ ও তার লোকজন আমার লোকজনের উপর হামলা ও গুলিবর্ষণ করেছে। এখন তারা সেটাকে ষড়যন্ত্র করে আমার এবং আমার লোকজনের উপর চাপানোর চেষ্টা করছে। আমার কয়েকজন সমর্থককে কুপিয়ে আহত করেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।’ঈশ্বরদী থানার ওসি মোঃ আ স ম আব্দুন নূর বলেন, ‘ছোটখাটো বিষয়ে একটি ঝামেলা হয়েছে তার সূত্র ধরেই এমন ঘটনা ঘটেছে। তবে স্কুল ছাত্রকে মারধরের ব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আটককৃতদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ২০
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ২০

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এছাড়া ৩২০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর Read more

৭২ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার
৭২ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ৭২ কোটি টাকা।আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) Read more

বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান
বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান

চেঙ্গিস খান বিশ্বের মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন। তার সাম্রাজ্যের আয়তন ছিল সুবিশাল কিন্তু চেঙ্গিস খান ভারতের সীমান্ত থেকে ফিরে Read more

‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি Read more

সুন্দরবনে নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড
সুন্দরবনে নিখোঁজ পর্যটককে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা ও পুণ্যস্নান উৎসবে সমুদ্র তীরে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে Read more

টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকায় এক গৃহবধূকে (মলি, ছদ্মনাম) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন