সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা ও পুণ্যস্নান উৎসবে সমুদ্র তীরে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।জানা গেছে, দুপুর ১২টায় রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যস্নান অনুষ্ঠানে সমুদ্র তীরে গোসল করতে নেমে জোয়ারে পানিতে ভেসে যান এক পুণ্যার্থী। এসময়  কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে
লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা হয়েছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও) Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় বাসের চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে Read more

কুয়াকাটায় প্লাস্টিক দূষণ রোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় প্লাস্টিক দূষণ রোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চলতি বছরের প্রতিপাদ্য 'প্লাস্টিক দূষণ আর নয়' এবং মূল স্লোগান 'প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়'। প্রতিপাদ্য রেখে Read more

অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের
অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের

চিকিৎসার নামে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন