ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ি দখলের চেষ্টা, হামকি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী মো. মাইনুদ্দিন খান মঈন থানায় লিখিত অভিযোগ দায়েরের পর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে মাইনুদ্দিন জানান, একই এলাকার মো. লতিফ (৫২), মো. গিয়াস উদ্দিন (৪৪), মো. ইকবাল হোসেন (৪৮), মো. সাইফুল ইসলাম বাবু (৩৫), মো. কাউসার (৪৫), সায়েস্তারা বেগম (৫৫), সুহেদা বেগম (৩৮) ও সারোয়ার হোসেন (২৪) দীর্ঘদিন ধরে তার বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তিনি অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উল্লিখিতরা অজ্ঞাত আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভীতি প্রদর্শন করে। এসময় তাকে না পেয়ে পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেওয়া হয়। মাইনুদ্দিন আরও জানান, প্রতিপক্ষরা প্রায়ই লাঠিসোটা নিয়ে তার বাড়ির আশপাশে মহড়া দেয় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। তিনি দ্রুত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

বাংলাদেশের মাটিতে ভারতীয় ‍পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গেছে তা। নতুন সূচি এখনও Read more

মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন
মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের Read more

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন
দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক Read more

চিকিৎসক সংকটে গলাচিপার মা ও শিশু হাসপাতাল, সেবা চালুর দাবিতে মানববন্ধন
চিকিৎসক সংকটে গলাচিপার মা ও শিশু হাসপাতাল, সেবা চালুর দাবিতে মানববন্ধন

প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা বন্ধ থাকায় গলাচিপা পৌর শহরের ১০ শয্যা বিশিষ্ট মা Read more

এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের
এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের

জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের Read more

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান

সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন