পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই হরতাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। হরতাল চলাকালে বেড়া পৌর সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়ায় সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই হরতালের ডাক দেওয়া হয়।উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া উপজেলার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।তারপর থেকে ক্ষোভে ফেটে পড়ে বেড়া উপজেলাবাসী। তারা পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।আন্দোলনকারীরা বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আর বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সবকিছু সাঁথিয়ার সঙ্গে যুক্ত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়ার সঙ্গে বেড়া উপজেলা মিলেমিশে আছি। দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন এটি। অথচ কী কারণে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে আমাদের পাবনা-২ আসনের সঙ্গে দেওয়া হলো তা বোধগম্য নয়। আমরা এটা মানি না। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসনকে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি না মানায় আগামীকাল রোববার বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত সাড়ে Read more

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিচারপতি এ Read more

হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে নৃশংসতার ভিডিও ভাইরাল, যা জানা গেল
হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে নৃশংসতার ভিডিও ভাইরাল, যা জানা গেল

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চাঁদ মিয়া ওরফে সোহাগ Read more

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা

ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেছে দখলদার দেশটি।এর আগে Read more

হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা

নোয়াখালীর হাতিয়ায় ১৭ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোটের তেল শেষ হয়ে Read more

ঈশ্বরদীতে দূর্গাপূজায় সরকারি অনুদান দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঈশ্বরদীতে দূর্গাপূজায় সরকারি অনুদান দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপূজায় দরিদ্র মহলকে সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন