বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন।বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।’তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি। ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ হয়নি। মানুষের আকাঙ্ক্ষা জনগণের সরকার গঠন করতে পারিনি।’মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে বঞ্চিত শ্রেণি হচ্ছে শ্রমিকরা। তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথচ ন্যায্য মজুরি পায় না।’তিনি আরও বলেন, ‘শিশুদের হাতুড়ি পেটাতে হচ্ছে জীবিকার জন্য। যেখানে তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, সেখানে তার পরিবার রক্ষার জন্য তাকে কারখানায় কাজ করতে হয়।  যুগের পরিবর্তন হয়েছে, যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, উৎপাদনের প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমিক শ্রেণির পরিবর্তন হয়নি।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান
ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি Read more

পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব
পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব

সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স (মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষ) এ বছরকার হজ্জ মৌসুমের জন্য ‘এনরিচিং Read more

বাংলাদেশ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)
বাংলাদেশ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)

আজ বুধবার(৫ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় যুব ওয়ানডে আজ। এছাড়া আজ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ Read more

উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ Read more

ইউক্রেন নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন
ইউক্রেন নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনার জন্য শুক্রবার আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন। ইউক্রেনকে Read more

৪ বছর নিষিদ্ধ ব্রিটিশ টেনিস তারকা
৪ বছর নিষিদ্ধ ব্রিটিশ টেনিস তারকা

ডোপিংয়ের দায়ে ব্রিটিশ টেনিস তারকা টারা মুরকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে তার এই নিষেধাজ্ঞা।এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন